1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“পরীক্ষা বন্ধ রে‌খে রাজবাড়ীর ৪ সরকারী মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ে‌ চল‌ছে শিক্ষক‌দের কর্মবির‌তি”

  • আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ জন দেখেছেন

“পরীক্ষা বন্ধ রে‌খে রাজবাড়ীর ৪ সরকারী মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ে‌ চল‌ছে শিক্ষক‌দের কর্মবির‌তি”

সহকারী শিক্ষক পদকে বিসিএস ক্যাডারভুক্ত করা, নবম গ্রেড বাস্তবায়নসহ চার দফা দাবি আদায়ের
জন্য রাজবাড়ীতে কর্মবিরতি পালন করছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এ কর্মসূচির কারণে জেলার চারটি সরকারি প্রতিষ্ঠানে ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

পরীক্ষা স্থগিত হওয়ায় বিপাকে শিক্ষার্থী–অভিভাবক

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, গোয়ালন্দ নাজির উদ্দিন হাই স্কুল ও শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কোন পরীক্ষাই অনুষ্ঠিত হয়নি।

পরীক্ষা কেন্দ্রে এসেও পরীক্ষা দিতে না পেরে ক্ষোভ ও হতাশা নিয়ে ফিরে যান শিক্ষার্থীরা। অভিভাবকরাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

একজন অভিভাবক বলেন,

“শিক্ষার্থীদের জিম্মি করে এ আন্দোলন বন্ধ হওয়া উচিত। ফাইনাল পরীক্ষা বাতিলের মতো সিদ্ধান্ত গ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।”

অভিভাবকদের দাবি—পরীক্ষা স্থগিত হওয়ায় শিক্ষার্থীদের পড়ালেখার রুটিন এলোমেলো হয়ে যাচ্ছে। এর প্রভাব পড়বে চূড়ান্ত ফলাফলেও।

দাবি না মানায় আন্দোলনে সহকারী শিক্ষকরা

শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে তারা দাবি আদায়ে আন্দোলন করে আসছেন। বারবার আলোচনার পরও দাবি পূরণে অগ্রগতি না হওয়ায় বাধ্য হয়েই পরীক্ষা না নিয়ে কর্মবিরতি পালন করছেন।

রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস বলেন,

“দীর্ঘদিন দাবি আদায় না হওয়ায় আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই বাধ্য হয়েই পরীক্ষা স্থগিত করা হয়েছে। দাবি বাস্তবায়িত হলে স্থগিত দিনের পরীক্ষা নিয়ে ক্ষতি পূরণ করা সম্ভব।”

তিনি আরও জানান,

“কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলাপ হয়েছে। দুই একদিনের মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে। সিদ্ধান্ত পেলেই পরীক্ষা শুরু হবে, শিক্ষার্থীদের মোবাইলে এসএমএস দেওয়া হবে।”

শীঘ্রই সিদ্ধান্তের আশায় শিক্ষকরা

শিক্ষকরা আশা করছেন—আজ কিংবা আগামী এক-দু’দিনের মধ্যেই কেন্দ্রীয় সিদ্ধান্ত আসবে। সিদ্ধান্ত এলে স্থগিত থাকা পরীক্ষাগুলো দ্রুত গ্রহণ করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির