1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“জুলাই বিপ্লব বিরোধী অভিযোগে ইবির আরও ৯ শিক্ষক সাময়িক বরখাস্ত”

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬ জন দেখেছেন

“জুলাই বিপ্লব বিরোধী অভিযোগে ইবির আরও ৯ শিক্ষক সাময়িক বরখাস্ত”

ইবি প্রতিনিধি

জুলাই বিপ্লবে বিরোধীতা করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফের ৯ জন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক নয়টি অফিস আদেশে সাময়িক বরখাস্তের এই আদেশ দেওয়া হয়।

সাময়িক বরখাস্ত শিক্ষকরা হলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, ইংরেজির অধ্যাপক ড. এএইচএম আক্তারুল ইসলাম ও অধ্যাপক ড. মিয়া রাসিদুজ্জামান, ব্যবস্থাপনার অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, আইনের অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল ও অধ্যাপক ড. রেবা মণ্ডল, মার্কেটিংয়ের সহকারী অধ্যাপক মাজেদুল হক, আল-ফিকহ অ্যান্ড ল’র অধ্যাপক ড. আমজাদ হোসেন, এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন।

অফিস আদেশে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লব সময়কালীন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের বিপ্লব বিরোধী ভূমিকা চিহ্নিতকরণের জন্য ভাইস-চ্যান্সেলর (ভিসি) কর্তৃক গঠিত তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী আপনার বিরুদ্ধে এই কর্মকাণ্ডে প্রত্যক্ষ জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর ফলে গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৭১তম (সাধারণ) সভার ১২৩নং সিদ্ধান্ত মোতাবেক সিন্ডিকেটের তারিখ থেকে আপনাদেরকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন আপনাকে জীবন-ধারণ ভাতা প্রদান করা হবে।

প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর ইবির সিন্ডিকেটের ২৭১ তম সাধারণ সভায় জুলাই বিপ্লব বিরোধী ১৯ জন শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় ইতিপূর্বে ২ ধাপে ৯ জন শিক্ষককে বরখাস্তের চিঠি প্রদান করে ইবি প্রশাসন। সর্বশেষ আজ আরও ৯ জন সহ ১৯ জনের মধ্যে মোট ১৮ জন শিক্ষককে সাময়িক বরখাস্তের চিঠি প্রদান করা হয়। বাকি ১ জন শিক্ষক হলেন হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. কাজী আখতার হোসেন। জানা যায়, তিনি অনুপস্থিত এবং শিক্ষকতা পেশার অবসরের দ্বারপ্রান্তে থাকায় তাকে এখনও চিঠি পাঠানো হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির