“প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত”
ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ
তিন দফা দাবি আদায়ে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এরই অংশ হিসেবে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আজ( ৪ ডিসেম্বর) দুপুর ১টায় উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে শিক্ষকরা শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা একত্রিত হয়ে মানববন্ধন করেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি উপেক্ষিত হওয়ায় শিক্ষক সমাজ চরম হতাশায় ভুগছেন। তারা জানান, তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।
বক্তারা আরও বলেন, দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে শিক্ষক সমাজের দাবিগুলো বাস্তবায়ন অত্যন্ত জরুরি। ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বিকল্প নেই ।
শিক্ষক নেতারা দ্রুত তিন দফা দাবি বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
Leave a Reply