1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভূগোল সমিতি–জুগার নেতৃত্বে সাজ্জাদ–মাহীব–অর্পন”

  • আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮৯ জন দেখেছেন

“জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভূগোল সমিতি–জুগার নেতৃত্বে সাজ্জাদ–মাহীব–অর্পন”

মো: শাকিল হোসাইন, জাবি প্রতিনিধি:

গণতান্ত্রিক চর্চা ও শিক্ষার্থী নেতৃত্ব বিকাশের লক্ষ্যে সুদীর্ঘ ২৭ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সংসদ ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভূগোল সমিতি (জুগা)’ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী মো. সাজ্জাদউল ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৫০ ব্যাচের মাহীব রেজা এবং যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৫১ ব্যাচের অর্পন মণ্ডল।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শান্তিপূর্ণ, আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ সময় পর অনুষ্ঠিত এই নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। জুগার মোট ৩৬০ ভোটারের বিপরীতে ২৮৭টি ভোট কাস্ট, যা ৭৯.৭২ শতাংশ ভোটদান হার। ২১টি পদের বিপরীতে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচিত অন্যান্য পদাধিকারী

জুগার আনুষ্ঠানিক ফলাফলে আরও যারা নির্বাচিত হয়েছেন—

কোষাধ্যক্ষ: সিফাতুল হক সিয়াম (৫০ ব্যাচ)

সাংগঠনিক সম্পাদক: আ. স. ম. কৌশিক ইমতিয়াজ সাজিদ (৫২ ব্যাচ)

সহসাংগঠনিক সম্পাদক: মো. ইরফান উল্লাহ কাইফ (৫২ ব্যাচ)

ক্রীড়া সম্পাদক: তানভীর হাসান ইমন (৫২ ব্যাচ)

সহক্রীড়া সম্পাদক (ছাত্র): শিবায়ন রায় (৫৩ ব্যাচ)

সহক্রীড়া সম্পাদক (ছাত্রী): জান্নাতুন নাঈম (৫৩ ব্যাচ)

দপ্তর সম্পাদক: মো. রাকিব রহমান (৫২ ব্যাচ)

সাংস্কৃতিক সম্পাদক: মো. গোলাম রাইসুল ইসলাম (৫২ ব্যাচ)

সহসাংস্কৃতিক সম্পাদক: গোধূলি চক্রবর্তী (৫৩ ব্যাচ)

প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. মুশফিক হাসান (৫৩ ব্যাচ)

শিক্ষা ও গবেষণা সম্পাদক: জুলকার নাঈন রাতুল (৫৩ ব্যাচ)

পরিবেশ বিষয়ক সম্পাদক: দোলা বিশ্বাস (৫২ ব্যাচ)

দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক: আল এহসান পারভেজ (৫৪ ব্যাচ)

তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মো. আশিকুল ইসলাম (৫৩ ব্যাচ)

নারী বিষয়ক সম্পাদক: রাবিতা আজিজ (৫৩ ব্যাচ)

কার্যনির্বাহী সদস্য (৩ সদস্য): মো. সাহাদত হোসেন দেওয়ান (আকুল), মো. রাফসানুর রাফি ও সাইমুন নাহার জেবিন

নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. উবাইদুর রহমান সিদ্দিকী বলেন,
“দীর্ঘ ২৭ বছর পর জুগা নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বিজয়ী প্রার্থীদের অভিনন্দন এবং নির্বাচন কমিশন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আশা করি—গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিতে প্রতিবছরই জুগা নির্বাচন অনুষ্ঠিত হবে।”

নির্বাচিত নেতৃবৃন্দের অনুভূতি

জিএস মাহীব রেজা বলেন,
“এত মানুষের অগাধ ভালোবাসা আমাকে আপ্লুত করেছে। দীর্ঘ ২৭ বছর পর নির্বাচিত প্রতিনিধি হওয়া আনন্দের। সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করাই আমার লক্ষ্য।”

ভিপি মো. সাজ্জাদউল ইসলাম বলেন,
“জাকসু নির্বাচনে প্রত্যাশিত ফল না পেলেও বিভাগীয় নির্বাচনে শিক্ষার্থীদের ভালোবাসা আমাকে নতুন শক্তি দিয়েছে। বিভাগ ও ক্যাম্পাসের উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনাই এখন আমার লক্ষ্য।”

ভোটারদের প্রতিক্রিয়া

অনেক ভোটার মনে করেন—এমন স্বচ্ছ, শান্তিপূর্ণ ও সংগঠিত নির্বাচন প্রক্রিয়া বহাল থাকলে বিভাগে এবং পুরো বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ধারার আরও উন্নতি ঘটবে। শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণ ও প্রতিযোগিতামূলক পরিবেশ তরুণ সমাজকে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করবে বলেও মনে করেন তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির