1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“ছাত্র অধিকার পরিষদের আয়োজনে উৎসবমুখর নবীন বরণ গংগাচড়া সরকারি কলেজে”

  • আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ জন দেখেছেন

“ছাত্র অধিকার পরিষদের আয়োজনে উৎসবমুখর নবীন বরণ গংগাচড়া সরকারি কলেজে”

মোছাদ্দেক সৈকত, বিশেষ প্রতিনিধি রংপুর

গংগাচড়া সরকারি কলেজের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণ করেছে ছাত্র অধিকার পরিষদের গংগাচড়া কলেজ শাখা। বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া–১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী হানিফুর রহমান সজিব। সম্মানিত অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন গঙ্গাচড়া সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. ইমরান ইসলাম রবি।

নবীন শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা, তাৎক্ষণিক উপহার বিতরণসহ আকর্ষণীয় নানা আয়োজন করা হয়। নতুনদের হাতে স্মারক ও বই তুলে দিয়ে বরণ করে নেয় সংগঠনটি।

বক্তব্যে প্রধান অতিথি হানিফুর রহমান সজিব বলেন, “শিক্ষার্থীরাই জাতির সবচেয়ে বড় শক্তি। শিক্ষা, নৈতিকতা ও দায়িত্ববোধ নিয়ে এগিয়ে গেলে জাতিও এগিয়ে যাবে।”

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের মাধ্যমেই গড়ে উঠবে সমৃদ্ধ আগামীর বাংলাদেশ। সৎ, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে বেড়ে উঠার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীরা নতুন পরিবেশে পথচলার উচ্ছ্বাস ও আনন্দ ভাগাভাগি করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির