1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

“হিলি হাকিমপুরে শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত”

  • আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৫ জন দেখেছেন

“হিলি হাকিমপুরে শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত”

প্রতিবেদক: মোঃ সাকিব হিলি প্রতিনিধি

হিলি হাকিমপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কালব)-এর ১৭তম বার্ষিক সাধারণ সভা ও সদস্যদের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন কালবের জেলা ব্যবস্থাপক আল হাসন, এবং সভাপতিত্ব করেন ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা। বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিনিধি ও সদস্যরা এতে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তৃতা করেন—

বিরামপুর কালব চেয়ারম্যান মুক্তাদির আহম্মেদ,
সাধারণ সম্পাদক, নবাবগঞ্জ কালব সভাপতি,
হাকিমপুর কালব সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম,
ট্রেজারার গোলাম রব্বানী,
সদস্য প্রভাষক মোঃ শরিফুল (লাবু),
সহকারী মোঃ তৌহিদুল ইসলাম,
প্রনব কুমারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া সহ-সভাপতি রবিউল ইসলাম টুটুল, ডিরেক্টর মোঃ জাহাঙ্গীর আলম, কাওসার রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। স্বাগত বক্তব্য দেন সভাপতি সেলিম রেজা।
বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, এবং আগামী বছরের বাজেট উপস্থাপন করেন ট্রেজারার গোলাম রব্বানী।

পরে কালব সদস্যদের সন্তানদের মধ্যে ৫ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ শাহরিয়ার আলমাস রক্তিম–এর ক্রেস্ট গ্রহণ করেন তার মা নার্গিস পারভীন ও বাবা গোলাম রব্বানী। রক্তিম বর্তমানে নটরডেম কলেজে অধ্যয়নরত।

এর পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে ৮ জনকে বিশেষ পুরস্কার এবং লটারির মাধ্যমে ৪ জনকে অতিরিক্ত পুরস্কার প্রদান করা হয়। উপস্থিত সকল সদস্যকেও সম্মাননা স্বরূপ পুরস্কার দেওয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির