1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“জালালাবাদ স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও সমাপনী সংবর্ধনা”

  • আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২২ জন দেখেছেন

“জালালাবাদ স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও সমাপনী সংবর্ধনা”

তুহিন,ক্যাম্পাসপ্রতিনিধি,ইসলামীবিশ্ববিদ্যালয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সিলেট বিভাগ থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘জালালাবাদ স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন’ এর নবীনবরণ ও সমাপনী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র ১১৬ নং কক্ষে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন আল ফিকহ অ্যান্ড ল বিভাগের অধ্যাপক ড. নাসির উদ্দীন আল আজহারী। এছাড়াও এসময় জেলার নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে নতুন সভাপতি হিসেবে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শফিউল আলম, সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সদরুল আমিন সাইম এবং মডারেটর হিসেবে দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোসাব্বির আহমদের নাম ঘোষণা করা হয়।

সদ্য দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউল আলম বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ৩৪ বছরের পুরনো ঐতিহ্যবাহী জেলাকল্যাণ জালালাবাদ স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন একটি সিলেটি পরিবার। ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক কাজেও এই সংগঠন অংশগ্রহণ করে থাকে। আশাকরি এই ধারাবাহিকতা বজায় রেখে আমরা জালালাবাদ স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনকে এগিয়ে নিয়ে যাব।’

সভাপতি সদরুল আমিন সাইম বলেন ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের জালালাবাদ স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা দেশব্যাপী সিলেটের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি নিজেদের মধ্যকার সম্পর্ক সুদৃঢ় করার চেষ্টা অব্যাহত রাখব।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির