1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“সুন্দরগঞ্জে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত”

  • আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৮ জন দেখেছেন

“সুন্দরগঞ্জে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত”

শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার জেলার সুন্দরগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার কাটগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ১৯ ও ২০ ডিসেম্বর সকাল ও বিকাল দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এ বৃত্তি পরীক্ষায় উপজেলার সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়, কাঠগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও কাশিম বাজার আদর্শ শিশু কানন বিদ্যালয়ের ৩ টি কেন্দ্রে মোট ১হাজার ৪’শত ৩৫ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।

বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম , সাধারণ সম্পাদক মোঃ আজিজার রহমান।

সরেজমিনে কাঠগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের গিয়ে দেখা যায় সুন্দর ও মনোরম পরিবেশে শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

ঐ কেন্দ্রের সদস্য সচিব মোঃ মোফাজ্জল হোসেন জানান, উপজেলার মোট তিনটি কেন্দ্রে ১হাজার ৪’শত ৩৫জন শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

তারমধ্যে আমার এই কেন্দ্রে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ৯শত ৩৪ জন পরীক্ষার্থী অংশগ্ৰহন করেছে।

এছাড়াও এ কেন্দ্রে হল সুপারের দায়িত্ব পালন করেন নুরে আলম সিদ্দিকী, সহকারী হল সুপার হিসেবে ছিলেন- হারুন অর রশিদ, খন্দকার রাশেদিন ও রবিউল ইসলাম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির