“আল-হেরা ইন্টারন্যাশনাল মাদরাসার বালিকা শাখা উদ্বোধন”
ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ, (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ীতে আল-হেরা ইন্টারন্যাশনাল মাদরাসায় এবার বালিকা শাখার উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান হয়।
২৭ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খাদিজাতুল কুবরা রা: মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুনিরুজ্জামান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র মাদরাসার সভাপতি আব্দুস সাত্তার আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চরআমখাওয়া ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল মজিদ, প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন কাউনিয়ারচর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব, হাফেজ মাওলানা মুফতী সোহাইল আহমদ।
এছাড়াও উপস্থিত বক্তব্য রাখেন চরআমখাওয়া ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মাওলানা গোলাম মোস্তফা, চরআমখাওয়া ইউনিয়ন ছাত্র শিবির সভাপতি মাওলানা মতিউর রহমান, মাওলানা সৈয়দ জামান, মাওলানা মাহমুদুল হাসান আকন্দ, মোহনগঞ্জ ইউপি সদস্য ইসমাইল হোসেন বাবুল, হাফেজ জামাল উদ্দিন প্রমুখ। একাধিক বক্তাদের বক্তবে উঠে আসে সন্তানদের ইসলামি শিক্ষায় শিক্ষিত করলে কোন বাবা মাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। অন্তত তাদের দু বেলা দু মুঠো খেয়ে জীবনের শেষ দিন পর্যন্ত তাদের সেবা যত্ন পাওয়া যাবে।
অত্র মাদরাসার ছাত্র ছাত্রীরা সকলের মাঝে সুন্দর করে তেলাওয়াত করে শোনান।
আলহেরা ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠানতা পরিচালক হাফেজ ক্বারি শাহ কামাল মাদরাসা অর্জন সমুহ সকলের মাঝে উপস্থাপন করেন।
Leave a Reply