“সাবেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত”
আশিকুজ্জামান রানা,লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাট জেলার দুর্গাপুর ইউনিয়নের নারী শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ সাবেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদব চন্দ্র সাহা প্রধান শিক্ষক সাবেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়। সভাপতিত্ব করেন জনাব মোঃ মুকুল চৌধুরী (সভাপতি দুর্গাপুর ইউনিয়ন বিএনপি) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিতৈষী ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিটি শ্রেণির ফলাফল ঘোষণা করেন। এ বছর পাসের হার অত্যন্ত সন্তোষজনক (৯৬℅) এবং ছাত্রীদের মেধার উল্লেখযোগ্য প্রতিফলন ঘটেছে।
প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে মেধা মেডেল এবং শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
ফলাফল ঘোষণার পর ছাত্রীদের অংশগ্রহণে একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সীমান্তবর্তী এই এলাকায় নারী শিক্ষা প্রসারে সাবেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজকের এই মেয়েরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, “ফলাফল ভালো করার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। যারা এ বছর প্রত্যাশা অনুযায়ী ফলাফল করতে পারোনি, তাদের আগামীতে আরও পরিশ্রমী হতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকগণ বিদ্যালয়ের শিক্ষার মান ও শৃঙ্খলায় সন্তোষ প্রকাশ করেন।
Leave a Reply