1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“সুশিক্ষায় স্বপ্ন গড়ার প্রত্যয়: নয় মাইল ত্রিপুরা পাড়া উচ্চ বিদ্যালয়ে ডেস্কটপ ও আসবাব বিতরণ”

  • আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩ জন দেখেছেন

“সুশিক্ষায় স্বপ্ন গড়ার প্রত্যয়: নয় মাইল ত্রিপুরা পাড়া উচ্চ বিদ্যালয়ে ডেস্কটপ ও আসবাব বিতরণ”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত নয় মাইল ত্রিপুরা পাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার এক অনন্য মিলনমেলায় পরিণত হয় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠান। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের হিরন্ময় স্মৃতি পাঠাগার ভবনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের নির্বাহী কমিটির সভাপতি সূর্যব্রত ত্রিপুরা’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপু ত্রিপুরা, উদ্যোক্তা কমিটির সভাপতি কৃষ্ণ কিশোর ত্রিপুরা, সমাজকর্মী সোহেল ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সহকারী শিক্ষক লাইফশ্রী ত্রিপুরা’র প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথিরা শিক্ষার গুরুত্ব ও ভবিষ্যৎ সমাজ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে গভীর ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন,“আমাদের শৈশবে আধুনিক শিক্ষার সুযোগ-সুবিধা ছিল সীমিত। আজকের শিক্ষার্থীরা ডিজিটাল ক্লাসরুম, আধুনিক পাঠাগার ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সুবিধা পাচ্ছে,এটি সময়ের এক বড় অর্জন। এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের দক্ষ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
তারা আরও বলেন,
“যেকোনো প্রত্যন্ত এলাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠার পেছনে স্থানীয় শিক্ষিত মানুষের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ। নয় মাইল ত্রিপুরা পাড়া উচ্চ বিদ্যালয় তার উজ্জ্বল উদাহরণ। এই বিদ্যালয় শুধু শিক্ষা দেয় না, এটি একটি আলোকিত সমাজ গঠনের কারখানা।”
শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন,
“শুধু পরীক্ষার ভালো ফলই জীবনের চূড়ান্ত সাফল্য নয়। প্রকৃত শিক্ষা হলো চিন্তা-চেতনার বিকাশ, নৈতিকতা অর্জন ও সমাজের জন্য নিজেকে প্রস্তুত করা। সুশিক্ষিত মানুষই পরিবার ও সমাজের জন্য সম্পদে পরিণত হয়। শিক্ষিত ও জ্ঞানী ব্যক্তিরাই স্বয়ংসম্পূর্ণ, মানবিক ও উন্নত সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখে।”
আলোচনা সভা শেষে শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ডেস্কটপ কম্পিউটার, বেঞ্চ, চেয়ার ও টেবিল বিতরণ করা হয়। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়।
অনুষ্ঠানটি নয় মাইল ত্রিপুরা পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন প্রেরণা ও আশার আলো হয়ে উঠেছে বলে মন্তব্য করেন উপস্থিত অভিভাবক ও অতিথিরা।
০১৬০৯০১৮০১৪

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির