1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“বই সংকটে শিক্ষার্থীরা, একটি করে বই পেয়েই ফিরছে ক্লাসে”

  • আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২৩৫ জন দেখেছেন

“বই সংকটে শিক্ষার্থীরা, একটি করে বই পেয়েই ফিরছে ক্লাসে”

মিঠু লালপুর(নাটোর)প্রতিনিধিঃ

নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও নাটোরের লালপুর উপজেলায় বই সংকটে ভুগছে বিভিন্ন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রয়োজনের তুলনায় অপ্রতুল বই পাওয়ায় অনেক শিক্ষার্থীকে একটি করে বই দিয়েই পাঠ কার্যক্রম চালানো হচ্ছে।
সরেজমিনে লালপুর উপজেলার বিভিন্ন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা যায়, ইকরা কিন্ডার গার্ডেন কেজি স্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন বছরের মাত্র একটি করে বই তুলে দেওয়া হয়েছে। ফলে একাধিক বিষয়ের পাঠ শুরু করতে না পেরে হতাশ শিক্ষার্থী ও অভিভাবকরা।
এ বিষয়ে ইকরা কিন্ডার গার্ডেন কেজি স্কুলের অধ্যক্ষ আসসালাম উদ্দিনের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অন্যদিকে সানরাইজ কিন্ডার গার্ডেন কেজি স্কুলের অধ্যক্ষ দিনা জানান, “আমরা মাত্র ৫০ শতাংশ বই পেয়েছি। তাই বাধ্য হয়ে শিক্ষার্থীদের অর্ধেক করে বই বিতরণ করেছি।”
এ প্রসঙ্গে উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস সুলতানের শিখা বলেন, “সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বই সরবরাহ করা হয়েছে। তবে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৫০ শতাংশ বই দেওয়া হয়েছে। ইকরা কিন্ডার গার্ডেন কেজি স্কুলে কেন শিক্ষার্থীদের মাত্র একটি করে বই দেওয়া হয়েছে—এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির