“আন-নাহদা বালক ক্যাম্পাসে বই উৎসব”
এম আর উদ্দিন মাসউদ, বিশেষ প্রতিনিধি
আন-নাহদা মডেল মাদরাসার বালক ক্যাম্পাসে আজ ০১ জানুয়ারি ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে ‘বই বিতরণ উৎসব–২০২৬’ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে মাদরাসা প্রাঙ্গণে আয়োজন করা হয় উৎসবমুখর ও বর্ণাঢ্য অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন-নাহদা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা রফিকুল ইসলাম মিয়াজি।
এছাড়াও উপস্থিত ছিলেন মাদরাসার প্রাক্তন প্রিন্সিপাল মাওলানা কামরুজ্জামান মুজাহিদ, সংশ্লিষ্ট দায়িত্বশীলবৃন্দ ও সম্মানিত শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বালক শাখার প্রিন্সিপাল মোঃ রায়হান উদ্দিন মাসউদ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম মিয়াজি বছরের প্রথম দিনে উপস্থিত সকলকে সালাম ও শুভেচ্ছা জানান। তিনি শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থেকে মনোযোগসহকারে পাঠ গ্রহণ ও অধ্যয়নে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
Leave a Reply