1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“বুটেক্সের প্রথম সমাবর্তনে অংশগ্রহণ করেছে একই পরিবারের চার সদস্য”

  • আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১২৮ জন দেখেছেন

“বুটেক্সের প্রথম সমাবর্তনে অংশগ্রহণ করেছে একই পরিবারের চার সদস্য”

নাজমুল ইসলাম, বুটেক্স প্রতিনিধি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩৭তম ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. জাকারিয়া আলম ঝিকু। প্রতিষ্ঠার ১৫ বছর পর অনুষ্ঠিত বুটেক্সের প্রথম সমাবর্তনে অংশ নিয়েছেন তিনি। তাই তো চার হাজার সমাবর্তীর মতো তিনিও বেশ উচ্ছ্বসিত। যদিও তার এই উচ্ছ্বাসের পেছনে আরেকটি ভিন্ন কারণও রয়েছে। আর সেটি হলো একই সমাবর্তনে ডিগ্রি নিয়েছেন তার বোন, স্ত্রী ও ভগ্নিপতি।

মো. জাকারিয়া আলম ঝিকু ছাড়া একই সমাবর্তনে ডিগ্রি নেওয়া তার পরিবারের অপর তিন সদস্য হলেন- ঝিকুর ছোট বোন ফারিয়া নাদির যুমার, স্ত্রী নুসরাত জাহান এবং
ভগ্নিপতি ফাহাদ বিন ইউসুফ। তাঁরা তিনজনই বুটেক্স অধিভুক্ত নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সাবেক শিক্ষার্থী।

শনিবার (২৭ ডিসেম্বর) বুটেক্সের কেন্দ্রীয় খেলার মাঠে এই সমাবর্তন অনুষ্ঠিত হয়। এতে আনুষ্ঠানিকভাবে বুটেক্স ও অধিভুক্ত সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসমূহ মিলিয়ে ৪১২৬ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি দেওয়া হয়। উক্ত সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হংকং পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জুংগাই ওয়াং এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

মো. জাকারিয়া আলম ঝিকু বর্তমানে চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। তিনি জানান, “বুটেক্স আমার কাছে অনেক আবেগের জায়গা। আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংকে মন থেকে ধারণ করি এবং দেশ ও জাতির জন্য ক্ষুদ্র হলেও কিছু করে যেতে চাই। সেটা আমার শ্রম, মেধা যা আছে সবকিছু দিয়ে।

কাকতালীয়ভাবে মো. জাকারিয়া আলম জিকু নিজেও দীর্ঘদিন প্রভাষক ছিলেন নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে যেখানে বর্তমানে তাঁর স্ত্রী শিক্ষকতা করছেন। তিনি আরো বলেন, “জীবনে আসলে কখনো ভাবিনি এরকম কাকতালীয়ভাবে কিছু ঘটে যাবে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমাদের পরিবারের সবাইকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ার তৌফিক দান করেছেন এবং গ্র্যাজুয়েট হিসেবে কবুল করেছেন। সব সম্ভব হয়েছে আমাদের বাবা-মা’র অক্লান্ত পরিশ্রম এবং দোয়ার কারণে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির