1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“ফুলবাড়ীতে ২০২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত”

  • আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৪৬ জন দেখেছেন

“ফুলবাড়ীতে ২০২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত”

মোঃ আশরাফুজ্জামান,ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষার মানোন্নয়নে কাজ করা স্বনামধন্য প্রতিষ্ঠান ফুলবাড়ী ক্যাডেট কেয়ার-এর উদ্যোগে নতুন শিক্ষাবর্ষ ২০২৬ উপলক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলার ডিগ্রি কলেজ রোডে অবস্থিত ফুলবাড়ী ক্যাডেট কেয়ারের কোচিং চত্ত্বরে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছর ২০২৬-কে স্বাগত জানানো হয়।

নগরাজপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আইয়ুব আলী তোতা-র সঞ্চালনায় এবং প্রতিষ্ঠানের পরিচালক আনোয়ারুল কবির-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা সৈয়দ আবিদুর রহমান (সোহাগ)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রভাষক সুজন আলী, ফুলবাড়ী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফারুকুল ইসলাম এবং ফুলবাড়ী ক্যাডেট কেয়ারের শিক্ষক মেহেদী হাসান।

অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পানিমাছকুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মর্তুজা বকুল এবং মধ্য চন্দ্রখানা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উম্মে সালমা।

অনুষ্ঠানে ২০২৫ ব্যাচের পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পাশাপাশি নবাগত পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে,অভিভাবকরা তাঁদের বক্তব্যে জানান, ২০২৫ সালে ফুলবাড়ী ক্যাডেট কেয়ারের পাঠদান কার্যক্রম ছিল আশানুরূপ ও ফলপ্রসূ। আগামীতেও এ প্রতিষ্ঠান শিক্ষার মান ধরে রেখে শিক্ষার্থীদের সুশিক্ষায় ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির