“টেস্টে উত্তীর্ণের দাবিতে লালমনিরহাট সরকারি বালক–বালিকা বিদ্যালয়ের মূল ফটকে আ/গুন জ্বা’লি’য়ে অ’বরো’ধ”
আশিকুজ্জামান রানা,লালমনিরহাট জেলা প্রতিনিধি:
এসএসসি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের উত্তীর্ণের দাবিকে কেন্দ্র করে লালমনিরহাট সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বি’ক্ষোভ ও অব’রো’ধ কর্মসূচি পালন করেছে। এ সময় তারা বিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে আ’গুন জ্বা’লিয়ে প্র’তিবাদ জানায়। হঠাৎ এ ঘটনায় বিদ্যালয়ের ভেতরে শিক্ষক-শিক্ষিকারা কিছু সময়ের জন্য অ’বরুদ্ধ হয়ে পড়েন।
রবিবার (৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। বি’ক্ষুব্ধ শিক্ষার্থীরা দাবি জানাতে সমবেত হয়ে আ’গু’ন জ্বা’লান ও প্রধান ফটক বন্ধ করে দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বি’ক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে শান্ত করেন। ওসি নিজেই আ’গু’ন নিভিয়ে দেন। এরপর শিক্ষার্থীরা অ’বরোধ তুলে নেয় এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এসএসসি টেস্ট পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের শর্তসাপেক্ষে উত্তীর্ণ করা হলেও একাধিক বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের উত্তীর্ণ করা হয়নি। এতে অসন্তুষ্ট শিক্ষার্থীরা পুনরায় টেস্ট পরীক্ষার দাবিতে বি’ক্ষোভে নামেন।
টেস্ট পরীক্ষায় লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৪৮ জন ছাত্র ও লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪৯ জন ছাত্রী অকৃতকার্য হয়েছে বলে জানা গেছে। অকৃতকার্য শিক্ষার্থীরা দাবি করেছে, বিভিন্ন কারণে তাদের পরীক্ষায় ফল খারাপ হয়েছে। তাই পুনরায় টেস্ট পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে তারা জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন জমা দিয়েছে।
সদর থানার ওসি আব্দুল মতিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বি’ক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়।
Leave a Reply