1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ”

  • আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৩৩ জন দেখেছেন

“নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ”

জবি প্রতিনিধি:

স্কাউট আন্দোলনের মাধ্যমে মানবকল্যাণে সাহসী ও গৌরবময় অবদানের স্বীকৃতিস্বরূপ ‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মেধাবী শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভারের অধিভুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার মোস্তাফিজুর রহমান বন্যা, জলোচ্ছ্বাস, ঝড়-বাদল, দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম, ত্রাণ সামগ্রী সংগ্রহ ও বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এই সম্মাননা অর্জন করেন।

বাংলাদেশ স্কাউটস কর্তৃক প্রদত্ত ‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ মূলত ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ প্রাপ্ত স্কাউটার ও রোভার স্কাউটারদের মধ্য থেকে আরও উচ্চমানের ও ধারাবাহিক জনকল্যাণমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়।
উল্লেখ্য, মোস্তাফিজুর রহমান এর আগেও ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ এবং বাংলাদেশ স্কাউটসের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা ‘সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন।

অ্যাওয়ার্ড প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে মোস্তাফিজ বলেন, “এই সম্মাননা ভবিষ্যতে মানবসেবামূলক কার্যক্রমকে আরও বিস্তৃত ও গতিশীল করতে আমাকে অনুপ্রেরণা জোগাবে। সেবার মহান ব্রত ধারণ করে আগামীতেও সমাজের অসহায় ও বিপন্ন মানুষের পাশে দৃঢ় প্রত্যয়ে কাজ করে যেতে চাই, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “এই অর্জন এককভাবে আমার নয়; এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্মিলিত সাফল্য।”
এ সময় তিনি গ্রুপের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতের জন্য সবার দোয়া কামনা করেন।

জবি রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক মিন্টু আলী বিশ্বাস বলেন,
“মোস্তাফিজ অত্যন্ত মেধাবী একজন রোভার। পড়াশোনা, রোভারিং ও সাংস্কৃতিক অঙ্গনে সে সমানভাবে পারদর্শী। এর আগেও সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য আরও দুটি অ্যাওয়ার্ড অর্জন করেছে এবং জাতীয় পর্যায়ে বহু পুরস্কার পেয়ে বিশ্ববিদ্যালয়ের সম্মান বৃদ্ধি করেছে। তার এই সাফল্য আমাদের জন্য নিঃসন্দেহে আনন্দের।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির