“সাতক্ষীরায় ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠিত”
ইকরামুল হুসাইন, সাতক্ষীরা সদর উপজেলা প্রতিনিধি
সাতক্ষীরা সদর উপজেলার বি, কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এ ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে,
২২ জানুয়ারি (বৃহস্পতিবার) বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাতক্ষীরা শহর শাখার সদর পশ্চিম থানা শাখার উদ্যোগে এ নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে সদর পশ্চিম থানা শাখার সভাপতি আল মুজাহিদ এর সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ খালিদ হোসেনের সন্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্র ও বিশিষ্ট মোটিভেশনাল স্পিকার ইসরাফিল হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সাতক্ষীরা সদর উপজেলা তিন নাম্বার বৈশালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শহিদ হোসেন , বি,কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ অহিদ উদ্দিন, এছাড়াও আরো উপস্থিত ছিলেন অত্র থানা ইউনিয়ন ওয়ার্ড শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ
Leave a Reply