1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“নরসিংদীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২৫ সম্পন্ন”

  • আপডেট : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৭৭ জন দেখেছেন

“নরসিংদীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান-২৫ সম্পন্ন”
আমিনুল ইসলাম জনি,নরসিংদী।
নরসিংদী প্রেসিডেন্সি কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কুরআন কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কলেজের অধ্যক্ষ জনাব কানিজ ফাতেমার উদ্বোধনী বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংদী জেলার সিভিল সার্জন, ডা. সৈয়দ মো. আমিরুল হক শামীম।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ডক্টর আহমেদ হোসেন, রেজিস্ট্রার,স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পাঁচদোনা স্যার কেজি গুপ্ত স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সুকুমার চন্দ্র কর ও নিউ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. রুহুল আমিন। মিলি আক্তারের মানপত্র পাঠ ও নিলা আক্তারের মানপত্র গ্রহণের সময় এক হৃদয় বিদারী দৃশ্যের পরিবেশ তৈরি হয়। শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করে আইয়ুব খান, সাদিয়া আক্তার, মুনিয়া জাহান মুন্নি। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন নূর হোসাইন, রাকিব মিয়া, স্বপন কুমার দে, মু. জসিম উদ্দিন, শামীম আহমেদ, বিপ্লব মিয়া ও মো. ইসলাম উদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সুন্দরভাবে গড়ে ওঠা এবং দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান ।

সভাপতি ড. মো. মোমোয়াজ্জেম হোসেন তার বক্তব্যে ভালো ছাত্রের পাশাপাশি ভালো মানুষ হওয়ার তাগিদ দেন। তাছাড়া পিতা-মাতা ও শিক্ষকদের সম্মান করার বিষয় তিনি কথা বলেন।
প্রধান আলোচক ড. আহমেদ হোসেন শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বিদায়ী শিক্ষার্থীদের পরিচিতি ম্যাগাজিন প্রীতি চিরন্তন এর মোড়ক উন্মোচন করা হয় যা সকলের ভালো লাগার মুহূর্তকে বাড়িয়ে তুলেছিল। তাছাড়া সেরা উপস্থিতি ও মেধাবী শিক্ষার্থীদের কে সম্মাননা প্রদান করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির