1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

“লালপুরে ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়”

  • আপডেট : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৬০ জন দেখেছেন

“লালপুরে ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়”

মিঠু লালপুর(নাটোর)প্রতিনিধিঃ

নাটোরের লালপুর উপজেলার ২৫নং সালামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ কামরুন্নাহারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি ) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ নার্গিস সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফাইজুল ইসলাম, মোঃ গোলাম মোস্তফা, ঝর্ণা মন্ডল, এস. এম. জিল্লুর রহমান ও মোঃ লুৎফর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪নং আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোখলেছুর রহমান, সালামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালামসহ শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৫নং সালামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ মাসুদা খাতুন।
অনুষ্ঠান শেষে প্রধান শিক্ষক মোছাঃ কামরুন্নাহারকে ঘোড়ার গাড়িতে করে রাজকীয়ভাবে বিদায় জানানো হয়। বক্তারা তাঁদের বক্তব্যে তাঁর দীর্ঘ কর্মজীবনের অবদান স্মরণ করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনের সার্বিক মঙ্গল কামনা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির