“মনোহরদীতে খিদিরপুর কলেজ কর্তৃক বৃক্ষরোপণ সম্পন্ন”
আমিনুল ইসলাম জনি, মনোহরদী,নরসিংদী।
“আজ একটি গাছ লাগাই, আগামী প্রজন্মের জন্য প্রাণ বাঁচাই”এই স্লোগানকে সামনে রেখে খিদিরপুর ডিগ্রি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫।
পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার এম.এ. মোহাইমিন আল জিহান। তিনি নিজ হাতে একটি চারা রোপণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশে পরিবেশবান্ধব জীবনাচরণের গুরুত্ব তুলে ধরেন।
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ নাজিম উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে কলেজ পরিবার এই আয়োজন সফলভাবে সম্পন্ন করে। শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে এক প্রাণবন্ত সবুজ অভিযানে।
খিদিরপুর ডিগ্রি কলেজ পরিবার সকল অংশগ্রহণকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেছে।
Leave a Reply