“সোহরাওয়ার্দী কলেজ আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২৫ সম্পন্ন”
মাহমুদুল হাসান তাফির,সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি।
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ডিবেটিং ক্লাবের ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) কলেজ ক্যাম্পাসে এক উৎসবমুখর পরিবেশে আয়োজিত হয় এ প্রতিযোগিতা।
এবারের বিতর্কের প্রস্তাব ছিল: এই সংসদ মনে করে যে, বাংলাদেশের রাজনীতি এখন আর জনসেবার মাধ্যম নয়, বরং ব্যক্তিস্বার্থের হাতিয়ার। কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় যুক্তি, বুদ্ধিমত্তা ও বক্তৃতা শিল্পের অপূর্ব সমন্বয় দেখা যায়। বিচারকদের সিদ্ধান্ত অনুযায়ী সরকারপক্ষ দল বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. কাকুলী মুখোপাধ্যায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন এবং ডিবেটিং ক্লাবের চিফ মডারেটর অধ্যাপক নাছিমা আক্তার।
অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম, যিনি প্রতিযোগিতা মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
মোহাম্মদ রুবেল ইসলাম, সাধারণ সম্পাদক, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল।
ইয়াসিন মোল্লা, সভাপতি, সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি।
মোহাম্মদ নূর নবী, সভাপতি, সোহরাওয়ার্দী কলেজ ছাত্র শিবির।
কাউছার আলী, কেন্দ্রীয় নেতা, ছাত্র অধিকার পরিষদ।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ঢাকা কলেজ, তিতুমীর কলেজ এবং কবি নজরুল কলেজের ডিবেটিং ক্লাবের সভাপতি যথাক্রমে মো. শাহাদাত হোসেন, হাবিবুল্লাহ রনি ও আজম খান।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডিবেটিং ক্লাবের তত্ত্বাবধায়ক ও সহযোগী অধ্যাপক ড. মোছা: আছমা আক্তার বেলী এবং নেতৃত্বে ছিলেন ক্লাবের সভাপতি আওলাদ জিসান।
উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বলেন, এই ধরনের গঠনমূলক ও সৃজনশীল কার্যক্রম শিক্ষার্থীদের দক্ষ করে তোলে এবং একজন সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলে। পাঠ্যবইয়ের পাশাপাশি এসব সহশিক্ষা কার্যক্রম তাদের বাস্তবজ্ঞানেও সহায়তা করছে।
সমাজকর্ম বিভাগের অধ্যাপক তাহমিনা ইসলাম বলেন, বিতর্ক মানেই চিন্তার ইতিবাচক বিকাশ। আমি আশা করি, আমাদের কলেজ ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করবে।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের যুক্তিবোধ, মত প্রকাশ ও মুক্তচিন্তার চর্চায় এক মূল্যবান ক্ষেত্র তৈরি করেছে।
Leave a Reply