1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাট পৌর সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত উপ-স্বাস্থ্য কেন্দ্রটি এখন নানা সমস্যায় জর্জরিত” হোমনায় এমকে আনোয়ারের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত নেত্রকোনায় ২২ লাখ টাকার ‘ফেয়ারডিল নিউ’সহ যুবক আটক” মার্কিন কংগ্রেসে বাংলাদেশি সাহী চৌধুরীকে বিশেষ সম্মাননা” কোটালীপাড়ায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, বাড়তি নিরাপত্তায় ৬৭৯ আনসার” খাগড়াছড়িতে তিনদিনব্যাপী উদ্যোক্তাদের নেতৃত্ব ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ শুরু” চুনারুঘাটের তেলিউপ্তা জামে মসজিদ নির্মাণে ভিবিন্ন অনিয়মের অভিযোগ” মির্জাগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই দফা হামলায় ৩ জন আহত, থানায় অভিযোগ। জবিতে সমাবর্তন ফি ২,০০০ টাকা বৃদ্ধি; বিপাকে বেকার স্নাতকরা ঘোড়াঘাটে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে”

মার্কিন কংগ্রেসে বাংলাদেশি সাহী চৌধুরীকে বিশেষ সম্মাননা”

  • আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ২২ জন দেখেছেন

“মার্কিন কংগ্রেসে বাংলাদেশি সাহী চৌধুরীকে বিশেষ সম্মাননা”

স্টাফ রিপোর্টার

 

মার্কিন কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি ও সম্মাননা পেলেন বাংলাদেশি সাহী চৌধুরী। নিউ ইয়র্কের কংগ্রেস সদস্য টিমোথি এম. কেনেডি মার্কিন প্রতিনিধি পরিষদে ‘কংগ্রেশনাল রেকর্ড’-এর মাধ্যমে তাকে এই বিশেষ সম্মাননায় ভূষিত করেন।

​কংগ্রেসম্যান কেনেডি তার বক্তব্যে উল্লেখ করেন, সাহী চৌধুরী দীর্ঘদিন ধরে বাফেলো শহর এবং ওয়েস্টার্ন নিউ ইয়র্ক অঞ্চলের জনসেবা, স্থানীয় ব্যবসা ও বিভিন্ন সামাজিক সংগঠনের উন্নয়নে অসামান্য অবদান রেখে আসছেন। ২০২৩ সালে তিনি ‘Buffalo Business First’-এর মর্যাদাপূর্ণ ‘30 Under 30’ তালিকায় স্থান পান। এছাড়াও সাহী চৌধুরী তার কাজের স্বীকৃতি হিসেবে ইতিমধ্যে ষ্টেট, সিটি সহ বিভিন্ন অর্গানাইজেশনের পক্ষ থেকে অ্যাওয়ার্ড পেয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে তিনি ওয়েস্টার্ন নিউ ইয়র্কের প্রতিনিধিত্ব করেছেন।

সাহী চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রের বাফেলোতে পরিবার নিয়ে বসবাস করছেন বাংলাদেশে তার বাড়ী সিলেট শহরে। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আইনসভা মার্কিন কংগ্রেসে এমন বিরল ও সম্মানজনক স্বীকৃতি অর্জনের জন্য সাহী চৌধুরীকে ইতোমধ্যে অনেকেই অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশি কমিউনিটির অনেকেই মনে করেন এই ধরনের অর্জন বা স্বীকৃতি আমেরিকাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ও নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে কাজ করবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির