1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
🎉যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুবনেতা জাহিদ ইদ্রিস এর শুভেচ্ছা বার্তা 🎉 সময়ের পরিক্রমায় অনেক নাম আড়ালে চলে যায়, অনেক অবদান বিস্মৃতির আড়ালে হারিয়ে যায়” — খাগড়াছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের পৌরসভা পর্যায়ের দল গঠন শুরু” দিনাজপুরের বিরামপুরে বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন, মন্ত্রী ও প্রতিমন্ত্রী। দিনাজপুরের বিরামপুরের জব ফেয়ারে বদলাবে মানুষের চিন্তা-চেতনা, সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন” নাগেশ্বরীতে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টিবিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত” পূর্বধলায় এসিল্যান্ড কার্যালয়ে গ্রিল কেটে চুরি, নগদ টাকা ও ক্রেডিট কার্ড গায়েব(পলাশ পাল, 🎉যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুবনেতা মাসুদুর রহমান সোহাগ এর শুভেচ্ছা বার্তা 🎉 মানিকগঞ্জে নীলাচল পরিবহনে চাঁদাবাজির অভিযোগ, কাদের কাছে জিম্মি পরিবহন মালিক! পবিপ্রবিতে র‌্যাগিং-নির্যাতন: ১১ শিক্ষার্থীর বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও অর্থদণ্ড

খাগড়াছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের পৌরসভা পর্যায়ের দল গঠন শুরু”

  • আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১৯ জন দেখেছেন

“খাগড়াছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের পৌরসভা পর্যায়ের দল গঠন শুরু”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,
খাগড়াছড়ি প্রতিনিধি।
তৃণমূল পর্যায়ে ক্রীড়াপ্রতিভা অন্বেষণ এবং শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে খাগড়াছড়িতে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ (সিজন-২) উপলক্ষে পৌরসভা পর্যায়ের দল গঠনের কার্যক্রম।
খাগড়াছড়ি পৌরসভার আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সাদিয়া আফরিন কচি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর নির্বাহী কর্মকর্তা পারভীন আক্তার খন্দকার।
এ সময় খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ১০ থেকে ১৪ বছর বয়সী বাছাইকৃত কিশোর-কিশোরীদের অংশগ্রহণে মোট ১০টি ইভেন্টে দল গঠন করা হবে। ইভেন্টগুলো হলো—ফুটবল, অ্যাথলেটিকস, ক্রিকেট, দাবা, ভলিবল, সাঁতার, মার্শাল আর্ট, টেবিল টেনিস, ব্যাডমিন্টন ও কাবাডি।
এই উদ্যোগের মাধ্যমে শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়াপ্রতিভা বিকাশ, নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং ভবিষ্যতের দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার পথ আরও সুগম হবে বলে আশা করা হচ্ছে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
খাগড়াছড়ি প্রতিনিধি।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির