1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্ষাবাস শেষে দান-পুণ্য ও প্রার্থনায় উৎসবমুখর খাগড়াছড়ি; বিহারে বিহারে পুণ্যার্থীদের সমাগম। কেন্দুয়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকসহ আটক ৩। প্রবাসীর বোনকে নিয়ে বিরোধের জেরে কুমিল্লায় মামাকে কুপিয়ে হত্যা, ভাগ্নে গ্রেপ্তার” মানিকগঞ্জে আসন্ন শিবালয় উপজেলা পরিষদ নির্বাচন: ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শহিদুল ইসলাম। মনোহরদীতে আবিরাবাড়ী মিনি ফুটবল টুর্নামেন্টের সিজন–৩-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত” “মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান” ঘোড়াঘাট পৌর সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত উপ-স্বাস্থ্য কেন্দ্রটি এখন নানা সমস্যায় জর্জরিত” হোমনায় এমকে আনোয়ারের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত নেত্রকোনায় ২২ লাখ টাকার ‘ফেয়ারডিল নিউ’সহ যুবক আটক” মার্কিন কংগ্রেসে বাংলাদেশি সাহী চৌধুরীকে বিশেষ সম্মাননা”

মনোহরদীতে আবিরাবাড়ী মিনি ফুটবল টুর্নামেন্টের সিজন–৩-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত”

  • আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১১৫ জন দেখেছেন

“মনোহরদীতে আবিরাবাড়ী মিনি ফুটবল টুর্নামেন্টের সিজন–৩-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত”

আমিনুল ইসলাম জনি, মনোহরদী, নরসিংদী।

নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের অর্জুনচর উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আবিরাবাড়ী মিনি ফুটবল টুর্নামেন্ট সিজন–৩-এর মেগা ফাইনাল ম্যাচ। স্থানীয় ক্রীড়াপ্রেমী, দর্শক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে জমজমাট এই ফাইনাল ম্যাচ ঘিরে এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়।
মেগা ফাইনাল ম্যাচে ব্রাদার্স ফুটবল একাদশ, খিরাটি মানিক বাজার ৩-১ গোলে মনোহরদী পৌরসভা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবিবুর রহমান মেম্বার, সিনিয়র সহসভাপতি, চন্দনবাড়ী ইউনিয়ন যুবদল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সভাপতি নাজমুল হোসেন এবং সাধারণ সম্পাদক নুরুল ফাত্তাহ মুহিত।
উদ্বোধন করেন চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রমজান হোসেন তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব। তিনি এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর সদস্যসচিব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রায়হান উদ্দিন বাচ্চু, মোঃ সুরুজ মিয়া, শফিকুল ইসলাম বাবু, মোঃ আবুল বাশার, মোঃ ইমরান আহমেদ, মোঃ সোহেল মিয়া, মোঃ সাইফুল ইসলাম সবুজ (বিএসসি), মোঃ ইলিয়াস প্রধান, আশরাফুল আলম রিপন, মোঃ জিল্লুর রহমান, মহসীন কবির, ইঞ্জি. এম. এ কাশেম এবং ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম জনি (বিএসসি)। এ ছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সবার আন্তরিক সহযোগিতা, ভালোবাসা, দোয়া ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে টুর্নামেন্টের মেগা ফাইনাল সফলভাবে সম্পন্ন হয়েছে। এই আয়োজন কেবল একটি ফুটবল প্রতিযোগিতা নয়; বরং এলাকার মানুষের পারস্পরিক সম্প্রীতি, ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও ক্রীড়াপ্রেমের এক অনন্য মিলনমেলা।
ফাইনাল ম্যাচে বিজয়ী ব্রাদার্স ফুটবল একাদশ, খিরাটি মানিক বাজারকে অভিনন্দন জানানোর পাশাপাশি রানার্সআপ মনোহরদী পৌরসভা ফুটবল একাদশের খেলোয়াড়দেরও শুভেচ্ছা জানানো হয়। আয়োজকরা বলেন, খেলাধুলায় জয়-পরাজয় থাকবেই। তবে খেলোয়াড়দের সৌহার্দ্য, শৃঙ্খলা ও ক্রীড়াসুলভ মনোভাবই সবচেয়ে বড় অর্জন।
আয়োজক কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ, খেলোয়াড়, দর্শক, স্বেচ্ছাসেবক, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বিশেষভাবে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যদের নিরলস পরিশ্রম ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করা হয়।
আয়োজকরা আরও বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করা, মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং সুস্থ, সুন্দর ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আরও সুন্দর ক্রীড়া আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
খেলাধুলা হোক সম্প্রীতির বন্ধন, অটুট থাকুক সামাজিক ঐক্য।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির