1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি” লালপুরে চুরি হওয়া চারটি পানির মোটর উদ্ধার, গ্রেপ্তার ২” কুরআনের আলোয় আলোকিত হবে কয়রার ফতেকাটি: বিশাল ওয়াজ মাহফিল ও হাফেজদের পাগড়ি প্রদান ২৪ অক্টোবর। মানিকগঞ্জে পদ্মায় মা ইলিশ রক্ষায় অভিযান, জেলের এক মাসের জেল ও ১০০ টাকা জরিমানা” খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ” মানিকগঞ্জে হরিরামপুর থানার  থেকে সরকারি ৯ এমএম আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিন  উধাও, ওসির বদলি ঘিরে রহস্য” খাগড়াছড়িতে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন, শিক্ষা ও অধিকার রক্ষার আহ্বান” মানিকগঞ্জে মুফাসসির সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা” খাগড়াছড়িতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত” দেওয়ানগঞ্জে রাসায়নিক মিশ্রিত অবৈধ গুঁড় তৈরির কারখানা হতে ৩ জন গ্রেফতার।

কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্য কমিটি”

  • আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৫১ জন দেখেছেন

“কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্য কমিটি”

হামিদুল হক মার্শাল রামু প্রতিনিধি

সভাপতি আমিন উল্লাহ, সাধারণ সম্পাদক লুৎফুর কবির,সাংগঠনিক হামিদুল হক মার্শাল

কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এস.এম. হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ এইচ এম জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার কার্যক্রম পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। সভায় সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে রয়েছেন এস.এম. হুমায়ুন কবির (দৈনিক মর্নিং গ্লোরি ও গণমুক্তি)। সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আমিন উল্লাহ (দৈনিক বাংলাদেশের আলো), সাধারণ সম্পাদক এস.এম. লুৎফুর কবির (দৈনিক আজকের আওয়াজ) এবং সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবু তালেব সিকদার (দৈনিক জনতা)।
কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আলী হায়দার মিয়া (রাজধানী টিভি), আবদু শুক্কুর (দৈনিক দৈনন্দিন), কামরুল হাসান (গোমতীর বার্তা), মোহাম্মদ সিরাজুল ইসলাম আজাদ (দৈনিক দৈনন্দিন), জাবেদুল আনোয়ার (দৈনিক ঢাকা) ও এরশাদ উল্লাহ (এসটিএন)।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ জিয়াউল হক (দৈনিক ইনকিলাব), সাঈদ তাসলিম বিন ইকবাল তাইম (সময় বাংলা টিভি) ও মোহাম্মদ তৌহিদুল ইসলাম (রাজধানী টিভি)। সাংগঠনিক সম্পাদক হামিদুল হক মার্শাল (দৈনিক সংগ্রাম) এবং সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল হাকিম (কক্সবাজার কণ্ঠ)।
এ ছাড়া অর্থ সম্পাদক এ এইচ এম জয়নাল আবেদীন (দৈনিক দৈনন্দিন), দপ্তর সম্পাদক মিজানুর রহমান (দৈনিক আজকের আওয়াজ), সহ-দপ্তর সম্পাদক আবু আবদুল্লাহ মোহাম্মদ কাউছার (জিপিএন), প্রচার সম্পাদক মোস্তফা রানা (দৈনিক গণসংযোগ), আইনবিষয়ক সম্পাদক ওমর ফারুক (দৈনিক ঘোষণা), প্রশিক্ষণ ও গবেষণাবিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম (দৈনিক আজকের কক্সবাজার), তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক হামিদুল হক চৌধুরী (এনজিসি মিডিয়া), শিক্ষা ও পাঠাগার সম্পাদক ওসমান সরওয়ার (প্রতিদিনের বাংলাদেশ), আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক শাকুর মাহমুদ চৌধুরী (দৈনিক প্রলয়), নারীবিষয়ক সম্পাদক সানজিদা আক্তার রুনা (দৈনিক নতুন বাংলাদেশ), সহ-নারীবিষয়ক সম্পাদক রোমানা আক্তার রুমি (দৈনিক সময় বায়ান্ন), মানবাধিকারবিষয়ক সম্পাদক হারুনুর রশিদ (দৈনিক ঘোষণা) এবং প্রকাশনা ও সাহিত্যবিষয়ক সম্পাদক মোবারক হোসেন (আপন কণ্ঠ) দায়িত্ব পেয়েছেন।

কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন আবদুর রশিদ (একাত্তর টিভি), নুরুল আমিন (দৈনিক আজকের আওয়াজ)।
সভায় সিদ্ধান্ত হয়, নবগঠিত আংশিক কার্যনির্বাহী কমিটি পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করবে।
কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের অন্যতম লক্ষ্য হলো সাংবাদিকদের পেশাগত অধিকার ও স্বার্থ রক্ষা করা। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক নির্যাতন, হয়রানি কিংবা বিপদের মুখে পড়লে তাঁর পাশে দাঁড়ানো এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করাও সংগঠনটির অন্যতম উদ্দেশ্য।এ ছাড়া সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, কল্যাণ নিশ্চিত করা এবং সম্মিলিতভাবে সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির