1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মানিকগঞ্জে নীলাচল পরিবহনে চাঁদাবাজির অভিযোগ, কাদের কাছে জিম্মি পরিবহন মালিক! পবিপ্রবিতে র‌্যাগিং-নির্যাতন: ১১ শিক্ষার্থীর বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও অর্থদণ্ড কুমিল্লা প্রত্নতত্ত্ব অধিদপ্তরে প্রথমবারের মতো নজরুলবিষয়ক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাঙ্গরায় এনসিপি’র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের সাথে আসিফ মাহমুদের মতবিনিময় সভা অনুষ্ঠিত” বকশীগঞ্জ সদরে চেয়ারম্যান পদপ্রার্থী মির্জা সোহেল ভাইয়ের পথসভায় জনতার ঢল” বর্ষাবাস শেষে দান-পুণ্য ও প্রার্থনায় উৎসবমুখর খাগড়াছড়ি; বিহারে বিহারে পুণ্যার্থীদের সমাগম। কেন্দুয়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকসহ আটক ৩। প্রবাসীর বোনকে নিয়ে বিরোধের জেরে কুমিল্লায় মামাকে কুপিয়ে হত্যা, ভাগ্নে গ্রেপ্তার” মানিকগঞ্জে আসন্ন শিবালয় উপজেলা পরিষদ নির্বাচন: ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শহিদুল ইসলাম। মনোহরদীতে আবিরাবাড়ী মিনি ফুটবল টুর্নামেন্টের সিজন–৩-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত”

পবিপ্রবিতে র‌্যাগিং-নির্যাতন: ১১ শিক্ষার্থীর বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও অর্থদণ্ড

  • আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১৮ জন দেখেছেন

“পবিপ্রবিতে র‌্যাগিং-নির্যাতন: ১১ শিক্ষার্থীর বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও অর্থদণ্ড”

মোফাসেরুল হক তন্ময় (বিশেষ প্রতিনিধি)

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র‌্যাগিং, শারীরিক ও মানসিক নির্যাতন এবং সাইবার বুলিংয়ের অভিযোগে ১১ শিক্ষার্থীকে অর্থদণ্ড ও অনাদায়ে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে সোমবার (২৬ অক্টোবর) জারি করা পৃথক অফিস আদেশে জানানো হয়, গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত শৃঙ্খলা বোর্ডের ৪২তম সভার সিদ্ধান্তের ভিত্তিতে তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এ শাস্তি দেওয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, প্যারিস রোড এবং এম. কেরামত আলী হল ও হলের বাইরে বারবার র‌্যাগিংয়ের ঘটনায় কৃষি অনুষদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মইন উদ্দিনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে চার সেমিস্টার এবং একই শিক্ষাবর্ষের এএইচএম সামিউল হাসানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মুনতাসির মাহমুদকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে দুই সেমিস্টার এবং একই শিক্ষাবর্ষের মো. আহসান হাবীব লিংকন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের তানফিজ নুর রাতুল ও মো. আহনাফ শাহরিয়ারকে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

অন্য এক অফিস আদেশে র‌্যাগিংয়ের পরিকল্পনা, নেতৃত্ব ও নির্যাতনে সংশ্লিষ্টতার অভিযোগে ব্যবসায় প্রশাসন অনুষদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিব্বিল মিয়া ও নাঈম হোসেন রুম্মান এবং ইএসডিএম অনুষদের শিক্ষার্থী ফাইয়াজ মাহমুদ শহীদকে ১৫ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে তিন সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থী মিতুল পালকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়। এ ছাড়া সাইবার বুলিং, হুমকি ও হয়রানির অভিযোগে এলএলএ অনুষদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মহিউদ্দিন আলমকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত প্রমাণিত হলে তাঁদের স্থায়ীভাবে বহিষ্কার করা হতে পারে। নির্ধারিত সময়ে জরিমানার অর্থ পরিশোধ না করলে তাঁদের একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির