1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুরাদনগরে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঘোড়াঘাটে যথাযথ মর্যাদায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত” তরুণদের মাঠমুখী করতে হবে, রুখতে হবে মাদক ও কিশোর গ্যাং: ওয়াদুদ ভূঁইয়া” খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত” নেত্রকোনায় ব্যতিক্রমী উদ্যোগ: হেলমেট পরা মোটরসাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাল জেলা পুলিশ। 🎉যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুবনেতা এমরান হোসেন এর শুভেচ্ছা বার্তা 🎉 “রক্তদান সংস্থা মনোহরদী’র ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ” 🎉যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুবনেতা জাহিদ ইদ্রিস এর শুভেচ্ছা বার্তা 🎉

নেত্রকোনায় ব্যতিক্রমী উদ্যোগ: হেলমেট পরা মোটরসাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাল জেলা পুলিশ।

  • আপডেট : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩৩ জন দেখেছেন

নেত্রকোনায় ব্যতিক্রমী উদ্যোগ: হেলমেট পরা মোটরসাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাল জেলা পুলিশ।

(পলাশ পাল,​নেত্রকোনা জেলা প্রতিনিধি)
“পুলিশের হাত থেকে রেহাই পেতে নয়, নিরাপদে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করার জন্য হেলমেট পড়ুন”—এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় ব্যতিক্রমী এক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগ। হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সড়কে নিরাপদ যাতায়াতের আহ্বান জানানো হয়।
​আজ বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বেলা ১২টায় শহরের ব্যস্ততম এলাকায় এই সচেতনতামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন নেত্রকোণার পুলিশ সুপার (এসপি) মো. তরিকুল ইসলাম।
​কার্যক্রম চলাকালে ব্যস্ত সড়কে নিয়ম মেনে চলা মোটরসাইকেল চালকদের থামিয়ে তাদের হাতে রজনীগন্ধা ফুল তুলে দেওয়া হয় এবং ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব বোঝানো হয়।
​চালক ও পথচারীদের উদ্দেশে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, “বাংলাদেশে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে, যার একটি বড় অংশের শিকার হন মোটরসাইকেল চালকরা। ট্রাফিক আইন অমান্য করে যানবাহন চালানো যেমন অপরাধ, তেমনি হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো মৃত্যুর ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। তাই পুলিশের ভয়ে নয়, নিজের সুরক্ষার জন্য এবং পরিবারকে নিরাপদ রাখতে হেলমেট পরে বাইক চালাতে হবে। আপনি বেঁচে থাকলে আপনার পরিবারটি নিরাপদ থাকবে।”
​তিনি আরও জানান, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো ট্রাফিক আইনে একটি দণ্ডনীয় অপরাধ। চালকদের সচেতন করার পাশাপাশি এ দিন হেলমেটবিহীন কিছু চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাৎক্ষণিকভাবে তাদের হেলমেট দেওয়া হয় এবং ভবিষ্যৎ সুরক্ষায় ট্রাফিক আইন মেনে চলার কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
​পুলিশের এমন ব্যতিক্রমী উদ্যোগে মুগ্ধ হয়েছেন চালকরা। ফুল পাওয়া এক মোটরসাইকেল চালক জানান, “সামনে পুলিশ সিগন্যাল দেওয়ায় প্রথমে ভেবেছিলাম হয়তো জরিমানা গুনতে হবে। ভয়ের মধ্যে থাকলেও পুলিশ সুপার মহোদয় যখন নিজ হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন, তখন ভীষণ অবাক হয়েছি। পুলিশের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হাফিজুল ইসলাম, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ট্রাফিক বিভাগের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির