“বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত”
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
রাশেদ জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা যুবদল ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ সওদাগর বিপ্লব।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাহজাহান শাওন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল হামিদ, মেরুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম পুলক, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু, পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহমেদ সুজন, সাধুরপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, বগারচর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাসুদুর রহমানসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভা সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু ও পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহম্মেদ সুজন।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয়তাবাদী যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবসময় সামনের সারিতে ছিল। আগামীতেও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যুবদল ঐক্যবদ্ধ থাকবে।
Leave a Reply