1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুরাদনগরে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঘোড়াঘাটে যথাযথ মর্যাদায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত” তরুণদের মাঠমুখী করতে হবে, রুখতে হবে মাদক ও কিশোর গ্যাং: ওয়াদুদ ভূঁইয়া” খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত” নেত্রকোনায় ব্যতিক্রমী উদ্যোগ: হেলমেট পরা মোটরসাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাল জেলা পুলিশ। 🎉যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুবনেতা এমরান হোসেন এর শুভেচ্ছা বার্তা 🎉 “রক্তদান সংস্থা মনোহরদী’র ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ” 🎉যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুবনেতা জাহিদ ইদ্রিস এর শুভেচ্ছা বার্তা 🎉

ঘোড়াঘাটে যথাযথ মর্যাদায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়

  • আপডেট : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩৪ জন দেখেছেন

“ঘোড়াঘাটে যথাযথ মর্যাদায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়”

মোঃ কায়সার হাবীব পাপ্পু ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ঘোড়াঘাট পৌর যুবদলের আয়োজনে খেতাব মোড় থেকে র‍্যালিটি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা মোড়ে গিয়ে শেষ হয়। এতে যুবদল, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।

র‍্যালিতে নেতৃত্ব দেন পৌর যুবদলের আহ্বায়ক সাহিদ পারভেজ ও সদস্য সচিব সজীব কবির।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সাজু। এ ছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে যুবদলকে আরও শক্তিশালী করতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মোঃ কায়সার হাবীব পাপ্পু ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি: মোবাইল নং ০১৯০৮৩৬৩০৪৬

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির