1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নির্বাচনী প্রচারণায় মাঠে নামছেন জননেতা মাহবুব আলম” মুরাদনগরে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঘোড়াঘাটে যথাযথ মর্যাদায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত” তরুণদের মাঠমুখী করতে হবে, রুখতে হবে মাদক ও কিশোর গ্যাং: ওয়াদুদ ভূঁইয়া” খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত” নেত্রকোনায় ব্যতিক্রমী উদ্যোগ: হেলমেট পরা মোটরসাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাল জেলা পুলিশ। 🎉যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুবনেতা এমরান হোসেন এর শুভেচ্ছা বার্তা 🎉 “রক্তদান সংস্থা মনোহরদী’র ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ”

নির্বাচনী প্রচারণায় মাঠে নামছেন জননেতা মাহবুব আলম”

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২৫ জন দেখেছেন

“নির্বাচনী প্রচারণায় মাঠে নামছেন জননেতা মাহবুব আলম”

মোঃ সাকির হাওলাদার,

স্টাফ রিপোর্টার বরিশাল বিভাগ,
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেকে সামনে রেখে বরগুনার বেতাগী উপজেলার ৫নং বুড়ামজুমদার ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন মোঃ মাহবুব আলম। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বেতাগী উপজেলা শাখার সদস্য সচিব।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, নির্বাচনের আগেই নিজস্ব অর্থায়নে এলাকায় উল্লেখযোগ্য উন্নয়ন কাজ করেছেন তিনি। এর মধ্যে কাজির হাট গরুর বাজার উন্নয়নে প্রায় ৩,২০,০০০ টাকার CBC স্থাপন, ৫টি গ্রামীণ রাস্তা নির্মাণ ও ১টি টিউবওয়েল স্থাপন করেছেন। এছাড়া রফেজ শিকদার এর বাড়ির সামনের রাস্তা এবং বজলুর রহমান মেম্বার এর বাড়ির রাস্তা নিজস্ব অর্থায়নে নির্মাণ করে দেন। এলাকায় কোনো অসহায় মানুষ অর্থনৈতিক টানাপোড়নে পড়লে তিনি সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন বলেও স্থানীয়রা জানান।

এবার নির্বাচনে তিনি *দুর্নীতি, মাদক ও দালালমুক্ত মডেল ইউনিয়ন* গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন। তার মূল লক্ষ্য – ট্রেড লাইসেন্স, জন্ম নিবন্ধনসহ সকল নাগরিক সেবা দালালমুক্ত করা, অবহেলিত রাস্তা-ঘাট ও ব্রিজ-কালভার্ট নির্মাণ, শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা, দুস্থ রোগীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা এবং ভাতা ও ত্রাণ শতভাগ স্বচ্ছভাবে বিতরণ নিশ্চিত করা।

গণসংযোগকালে মাহবুব আলম বলেন, “আপনার একটি মূল্যবান ভোটই বদলে দিতে পারে আমাদের আগামীর রূপরেখা। আসুন, সবাই মিলে একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও নিরাপদ ইউনিয়ন গড়ে তুলি।”

তার এই বাস্তবমুখী কর্মকাণ্ড ও ইশতেহার ইতিমধ্যে ইউনিয়নবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির