1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন” জাবির তাজউদ্দীন আহমদ হলে ১১টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, আরও তিন তলায় বসানোর পরিকল্পনা। পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন” সবুজ বাংলাদেশের স্বপ্নে রংপুরে ৬০ শিক্ষার্থীকে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান শিবচরে মশা নিধনে চেয়ারম্যান প্রার্থী ওলি ফকিরের উদ্যোগ” নির্বাচনী প্রচারণায় মাঠে নামছেন জননেতা মাহবুব আলম” মুরাদনগরে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঘোড়াঘাটে যথাযথ মর্যাদায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত”

শিবচরে মশা নিধনে চেয়ারম্যান প্রার্থী ওলি ফকিরের উদ্যোগ”

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩৩ জন দেখেছেন

“শিবচরে মশা নিধনে চেয়ারম্যান প্রার্থী ওলি ফকিরের উদ্যোগ”

সহিদুল ইসলাম
​শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

​মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নে নিজস্ব উদ্যোগে ফগার মেশিন দিয়ে মশা নিধন কর্মসূচি পালন করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ওলি ফকির।

​বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের জনবহুল শেখপুর বাজার এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়। এ সময় ফগার মেশিনের মাধ্যমে পুরো বাজার ও এর আশপাশের জনবহুল স্থানে মশা নিধন ও লার্ভা ধ্বংসের ওষুধ ছিটানো হয়।

​জানা গেছে, ওলি গত এক বছর ধরে সৌদি আরবপ্রবাসীর পাশাপাশি বাঁশকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় নানা জনকল্যাণমূলক কাজ করে আসছেন। এর মধ্যে নিজ খরচে সৌর সড়কবাতি স্থাপন এবং অসহায় ও দুস্থ মানুষের মাঝে নিয়মিত সহায়তা প্রদান করে স্থানীয়বাসীর নজর কেড়েছেন তিনি।

​জনহিতকর এই উদ্যোগ সম্পর্কে চেয়ারম্যান পদপ্রার্থী ওলি ফকির বলেন, “আমি সব সময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করি। মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। এলাকার বর্তমান মশার উপদ্রব কমাতে এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আমি এই উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।”

​তিনি আরও বলেন, “জনগণের মূল্যবান ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে বাঁশকান্দি ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। বিশেষ করে রাস্তাঘাটের টেকসই উন্নয়ন, পর্যাপ্ত সড়কবাতি স্থাপন, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করব। এছাড়া, আমি চেয়ারম্যান হিসেবে কোনো সরকারি ভাতা গ্রহণ না করে তা সম্পূর্ণভাবে জনকল্যাণমূলক কাজে ব্যয় করার ইচ্ছা পোষণ করছি।”

​এলাকার সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি সর্বস্তরের ইউনিয়নবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির