“দৌলতপুর ইউনিয়নে বৈষম্যবিরুধী ছাত্রআন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফল অনুষ্ঠিত”
বদরুল আলম রানা,বিশেষ প্রতিনিধি নরসিংদী।
নরসিংদী জেলার মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের হরিনারায়ণপুর ফাজিল মাদ্রাসা মাঠে বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কর্নেল অবঃ জয়নুল আবেদীন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আমরা ছাত্রজনতার আত্মত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছি,এটা ধরে রাখার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে,কোন সুবিধাবাদী যেন মনোহরদী বেলবোরের পরিবেশ নষ্ট না-করতে পারে সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে।বিএনপি জনগনের দল কোন চাঁদাবাজ সন্ত্রাসের জায়গা এখানে হবেনা।মনোহরদী উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে প্রতিষ্ঠা করতে জনগণের সহযোগিতা চেয়েছেন।সভায় উপজেলা বিএনপি অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। মোনাজাতের পর মধ্যাহ্ন ভোজের মাধ্যমে সভা সমাপ্তি করা হয়।
Leave a Reply