1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“বদলগাছী উপজেলা বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত”

  • আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩২ জন দেখেছেন

“বদলগাছী উপজেলা বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত”

মোঃ সারোয়ার হোসেন অপু,নওগাঁ সংবাদদাতা,

নওগাঁর বদলগাছীতে উপজেলা বিএনপির আয়োজনে নির্বাচনী সভাপতি অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, আজ ৯ ই ফেব্রুয়ারী সোমবার উপজেলার বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল মাঠে জনসভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মথুরাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হাদী চৌধুরী টিপুর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির (রাজশাহী বিভাগ) সহঃ সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক (নান্নু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য উপজেলা বিএনপি এস,এম জাকিতুল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস, এম তারিকুল ইসলাম হালিম।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক ৪৮ নওগাঁ ৩ (বদলগাছী-মহাদেবপুর)মনোনীত এমপি পদপ্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।
এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহঃ সভাপতি ও আধাইপুর ইউপির সাবেক চেয়ারম্যান এবং আধাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন চৌধুরী,
সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, ফজলে হুদার সহধর্মিণী উপজেলা বিএনপির এক নম্বর সদস্য মুনিরা সুলতানা ও কন্যা ফাবি সুমাইয়া হুদা,
বালু়ভরা ইউনিয়ন বিএনপির সভাপতি আল এমরান, বিলাশবাড়ী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান কেটু,সহ যুবদল, কৃষকদল, শ্রমিক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ।
বক্তৃতারা দেশের উন্নয়নের লক্ষে ধানের শীষের পক্ষে ভোট চান।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মনোনীত এমপি পদপ্রার্থী ফজলে হুদা বাবুল তার নির্বাচনী ইশতেহার ঘোষণা পূর্বক বলেন,
উন্নয়নের ইশতেহার ঘোষণায় ফজলে হুদা বাবুল বলেন, মহাদেবপুর ও বদলগাছি উপজেলা শস্যভান্ডারে ভরপুর। এই এলাকার মাটিতে স্বর্ণালী ধান, নাকফজলী আম, গম ও সবজিসহ নানা ফসল চাষ হয়।
এর মাধ্যমে এখানকার কৃষকরা দেশের খাদ্য নিরাপত্তায় ব্যাপক ভূমিকা পালন করে এলেও এখনো তাদের ভাগ্যের উন্নয়ন ঘটেনি। তাই কৃষকের উন্নয়নে কৃষি উৎপাদিত পণ্যের করমুক্ত বাজার স্থাপন, জমিতে সেচের ফি কমানো, উৎপাদিত ফসল সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ নির্মাণ, কৃষি পণ্য বিপণনের জন্য স্থানীয় হাট-বাজার আধুনিকায়নকরণ ও ডিজিটাল মার্কেটিং সুবিধাসহ সরকারি ক্রয় কেন্দ্র স্থাপন, কৃষককে সহনীয় মূল্যে সার ও সেচ সুবিধা প্রদানের নিশ্চয়তার জন্য কৃষিবান্ধব সার ও সেচনীতি প্রনয়ণ প্রয়োজন।
তিনি বলেন, এই এলাকার উৎপাদিত নাকফজলী আম শুধু নওগাঁই নয়, বিশ্ব বাজারেও বিক্রি হয়। নওগাঁর উৎপাদিত আম দিয়ে এলাকায় জুসের ফ্যাক্টরি গড়ে তোলা হবে।

বেকার সমস্যার সমাধান আন্তর্জাতিকমানের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারকে কেন্দ্র করে এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের চেষ্টা করা হবে। তরুণদের আইটি সেক্টরে দক্ষ করে গড়ে তুলতে, ডিজিটাল ট্রেনিং সেন্টার গড়ে তোলা হবে। এলাকার সকল মানুষের স্বাস্থ্য শিক্ষা ও মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা হবে।
আমাদের স্বাস্থ্যসেবাকে মানুষের কাছে নিয়ে যেতে মোবাইল হেলথ ইউনিট গড়ে তোলা হবে। স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকেদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় নানামুখী গবেষণা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।
তিনি বলেন, ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। সমাজের প্রতিটি সেক্টরে সুশাসন, দলীয় প্রভাবমুক্ত, দুর্নীতিমুক্ত, নিয়োগ বাণিজ্য বন্ধ, প্রতিহিংসামুক্ত রাজনীতি ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে। ১০০ দিনের মধ্যে এলাকাকে মাদকমুক্ত করা হবে।

তিনি নারীদের বিষয়ে বলতে গিয়ে বলেন, নারীকে শুধু ঘরে বন্ধ করে রাখলেই হবে না, নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে নারীর অর্থনৈতিক স্বনির্ভরতা ও হাতের কাজের পারদর্শিতাকে সম্পদে রূপান্তর করতে হবে। হস্তশিল্প, কুটির শিল্প স্থাপন করে নারীদের বেশি বেশি প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ করে গড়ে তুলতে হবে। ক্ষুদ্র ঋণ, প্রারম্ভিক তহবিল প্রদান করে নারীদের উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির