1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“ঘোড়াঘাটে আজাদমোড়ে বিএনপির পথসভা, ধানের শীষে ভোটের আহ্বান”

  • আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯০ জন দেখেছেন

“ঘোড়াঘাটে আজাদমোড়ে বিএনপির পথসভা, ধানের শীষে ভোটের আহ্বান”

মোঃকায়সার হাবিব পাপ্পু ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার আজাদমোড়ে অনুষ্ঠিত হয়েছে বিএনপির এক নির্বাচনী পথসভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও ঘোড়াঘাট পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র আব্দুস সাত্তার মিলন। এসময় পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাস্থলে পৌর এলাকার হাজারেরও বেশি নারী-পুরুষ ভোটারের অংশগ্রহণে জনসমাগমে মুখর হয়ে ওঠে আজাদমোড় এলাকা।
বক্তারা বলেন, দিনাজপুর-৬ আসনে অবহেলিত সড়ক যোগাযোগ, কৃষিপণ্য সংরক্ষণ, কর্মসংস্থান ও শিল্পায়নের অভাব দূর করতে কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হবে। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত, যুবকদের জন্য স্থানীয় কর্মসংস্থান, পৌর এলাকার ড্রেনেজ ও পানি নিষ্কাশন সমস্যা সমাধান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন তারা।

ডাঃ এ জেড এম জাহিদ হোসেন তার বক্তব্যে বলেন, জনগণের ভোটের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করেই উন্নয়ন সম্ভব। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দলের নাম ব্যবহার করে বিশৃঙ্খলা বা অপকর্ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন।

বক্তারা আগামী দিনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে দিনাজপুর-৬ আসনের উন্নয়ন ও স্থিতিশীল ভবিষ্যতের জন্য ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির