1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“৪ বারের এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল সাহেবকে মন্ত্রী হিসাবে দেখতে চায় মনোহরদী-বেলাববাসী”

  • আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১২ জন দেখেছেন

“৪ বারের এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল সাহেবকে মন্ত্রী হিসাবে দেখতে চায় মনোহরদী-বেলাববাসী”
আমিনুল ইসলাম জনি,মনোহরদী,নরসিংদী।
সরদার সাখাওয়াত হোসেন বকুল নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) সংসদীয় আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এই প্রার্থী মোট ১৬২টি কেন্দ্রের ফলাফলে ১ লাখ ৬১ হাজার ৯১২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. জাহাঙ্গীর আলম পেয়েছেন ৭৬ হাজার ৪৪৫ ভোট।

বিজয়ের খবর প্রকাশের পর থেকেই মনোহরদী ও বেলাবো জুড়ে আনন্দের বন্যা বইছে। দলীয় নেতাকর্মী ও সমর্থকরা বিজয় মিছিল, শুভেচ্ছা বিনিময় এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন।

স্থানীয় বাসিন্দা মামুন বলেন, ‘আমরা চার বারের সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুলকে আবারও নির্বাচিত করেছি। তিনি বিগত সময়ে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আমরা তাকে মন্ত্রী হিসেবে দেখতে চাই।’

মনোহরদী বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, ‘বকুল সাহেব সব সময় ব্যবসায়ীদের নিরাপদ পরিবেশে ব্যবসা করার সুযোগ করে দিয়েছেন। শিক্ষা, সড়ক ও অবকাঠামো উন্নয়নে তার অবদান দৃশ্যমান। তাকে মন্ত্রী করা হলে এ অঞ্চলের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে আমরা আশা করি।’

উপজেলার এক তরুণ ভোটার সুমাইয়া আক্তার বলেন, ‘তরুণ প্রজন্ম তার ওপর আস্থা রেখেছে। তিনি আমাদের স্বপ্ন ও সম্ভাবনার কথা জাতীয় পর্যায়ে তুলে ধরবেন বলে বিশ্বাস করি। মনোহরদী-বেলাবোকে একটি আধুনিক শিক্ষানগরী হিসেবে গড়ে তুলতে তিনি বৃহৎ পরিকল্পনা গ্রহণ করবেন- এটাই আমাদের প্রত্যাশা। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে তিনি অগ্রণী ভূমিকা রাখতে পারবেন।’

বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে বিপুল ব্যবধানে জয় প্রমাণ করে যে সরদার সাখাওয়াত হোসেন বকুলের প্রতি জনগণের আস্থা অটুট রয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই এখন তার সামনে বড় চ্যালেঞ্জ।

বিজয়ের প্রতিক্রিয়ায় সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, ‘এই বিজয় মনোহরদী-বেলাববাসীর। আমি সবসময় মানুষের পাশে ছিলাম, আগামীতেও থাকব। আমার লক্ষ্য হবে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি আধুনিক শিক্ষা নগরী গড়ে তোলা এবং সার্বিক উন্নয়ন নিশ্চিত করা।’

এলাকাবাসীর প্রত্যাশা- তাদের প্রিয় নেতা মন্ত্রিসভায় স্থান পেয়ে নরসিংদী-৪ আসনের উন্নয়নকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির