1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পেলেন সরদার সাখাওয়াত হোসেন বকুল”

  • আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩২ জন দেখেছেন

“স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পেলেন সরদার সাখাওয়াত হোসেন বকুল”
আমিনুল ইসলাম,মনোহরদী,নরসিংদী।
সরদার সাখাওয়াত হোসেন বকুল স্বাস্থ্যমন্ত্রী হওয়ায় মনোহরদী–বেলাবজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও বিপুল ভোটে বিজয়ের পর তার নেতৃত্বে স্বাস্থ্যখাতে নতুন গতি আসবে বলে আশা করছেন স্থানীয়রা।

সরদার সাখাওয়াত হোসেন বকুল স্বাস্থ্যমন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ার মনোহরদী–বেলাবজুড়ে
নরসিংদী-৪ মনোহরদী–বেলাববাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের ঐতিহ্যবাহী হাফিজপুর গ্রামের কৃতি সন্তান সরদার সাখাওয়াত হোসেন বকুল স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।

স্থানীয়দের বিশ্বাস, তার নেতৃত্বে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন হবে এবং অঞ্চলের চিকিৎসা অবকাঠামো আরও শক্তিশালী হবে।

সরদার সাখাওয়াত হোসেন বকুল ১৯৯১ সালে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর একাধিক জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে তিনি নিজের রাজনৈতিক অবস্থান আরও সুদৃঢ় করেন এবং এলাকায় শক্ত নেতৃত্বের পরিচয় দেন।

তিনি নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতিতে সক্রিয় রয়েছেন। স্থানীয় উন্নয়ন, গণতান্ত্রিক আন্দোলন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা তাকে রাজনৈতিক অঙ্গনে সুপরিচিত করে তুলেছে।

নরসিংদী-৪ (মনোহরদী–বেলাব) আসনে সদ্য অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ১ লাখ ৬৩ হাজার ৩৯২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম পান ৭৮ হাজার ৭৪৪ ভোট। প্রায় ৮৪ হাজার ৬৪৮ ভোটের ব্যবধানে জয়লাভ করে তিনি আসনটিতে একটি দৃষ্টান্ত স্থাপন করেন।

এর আগে একই আসন থেকে আরও তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে তিনি জনগণের আস্থা অর্জন করেছেন।

স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তার দায়িত্ব গ্রহণকে ঘিরে মনোহরদী–বেলাবজুড়ে নতুন আশার সঞ্চার হয়েছে। সকল শ্রেণি-পেশার মানুষ মনে করছেন, তার অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্ব স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনবে এবং উন্নয়নের ধারা আরও বেগবান করবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির