1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“দীর্ঘ পথ পাড়ি দিয়ে দিনাজপুর বাসী পূর্ন মন্ত্রীত্বের স্বাদ পেল”

  • আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ জন দেখেছেন

“দীর্ঘ পথ পাড়ি দিয়ে দিনাজপুর বাসী পূর্ন মন্ত্রীত্বের স্বাদ পেল”

মোঃ কায়সার হাবিব পাপ্পু ঘোড়াঘাট, (দিনাজপুর) প্রতিনিধি,

গত ১২ ই ফেব্রুয়ারী২০২৬ ইং দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়,এতে বাংলাদেশের তিন বারের নির্বাচিত জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বি,এন,পি) একক ভাবে ২০০টি আসন ও তার জোটের ১৩ টি আসন সহ মোট ২১৩ টি আসনে জয়লাভ করে একক সংখ্যা গরিসষ্ঠতা লাভ করে সরকার গঠন করে এবং ১৭ তারিখে সকালে নির্বাচিত সকল জাতীয় সংসদ সদস্য বৃন্দ শপথ গ্রহন করে ও পরে বিকেলে ২৫ জন পূর্ন মন্ত্রী ও ২৪জন প্রতি মন্ত্রী গন শপথ গ্রহন করে।
দিনাজপুর-৬ আসন ( ঘোড়াঘাট,হাকিমপুর,নবাবগন্জ ও বিরামপুর) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বি,এন,পি) মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ এ, জেড,এম জাহিদ হোসেন নির্বাচিত হন। তার প্রাপ্ত ভোট ২লক্ষ ৫ হাজার একশত আঠারো ভোট,তার নিকটতম প্রতিদ্বন্দি জামায়াতে ইসলামি দল মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলামের প্রাপ্ত ভোট ১লক্ষ ৯০হাজার সাত শত তিন।
১৯৭১ সালে দেশ স্বাধীনের ৫৪ বছর পর দিনাজপুর বাসী একজন দক্ষ ও অভিজ্ঞ যোগ্যতা সম্পন্ন প্রথম মন্ত্রীর স্বাদ পেলেন।তিনি হলেন দিনাজপুর ৬ আসনের কৃতি সন্তান বি,এন,পির স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রধান মন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ব্যাক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এবারই প্রথমবারের মতো তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রীপরিষদে স্থান করে নিয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় সহ দুটি গুরত্বপূর্ন মন্ত্রনালয়ের বর্তমান দায়িত্ব পালন করছেন।
দলীয় রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবেই তার মন্ত্রী সভায় অন্তর্ভুক্তি বলে দলীয় সূত্রে জানা গেছে। এলাকাবাসীর প্রত্যাশা, সংসদ সদস্য ও মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে জাহিদ হোসেন দিনাজপুর-৬ আসন সহ সমগ্র বাংলাদেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে । ঘোড়াঘাট, দিনাজপুর।
মোবাইল নাম্বার ০১ ৭১২ ৩৮৩১ ৪৬
২০/০২/২০২৬ ইং

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির