1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা শুক্রবার জবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে দান, শীল ও প্রার্থনায় মুখর দুই অরণ্য কুটির; খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব উদযাপন মৌলভীবাজার ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিসে সকল জেলা উপজেলা, ও বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত” লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন” ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন” জাবির তাজউদ্দীন আহমদ হলে ১১টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, আরও তিন তলায় বসানোর পরিকল্পনা। পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন” সবুজ বাংলাদেশের স্বপ্নে রংপুরে ৬০ শিক্ষার্থীকে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান

“মানিকগঞ্জ–১ আসনের এমপি এস এস জিন্নাহ কবিরকে প্রেসক্লাবের শুভেচ্ছা”

  • আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৪ জন দেখেছেন

“মানিকগঞ্জ–১ আসনের এমপি এস এস জিন্নাহ কবিরকে প্রেসক্লাবের শুভেচ্ছা”

আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার

মানিকগঞ্জ–১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এস এস জিন্নাহ কবিরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মানিকগঞ্জ প্রেসক্লাব।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কাঁচাবাজার এলাকায় অবস্থিত তাঁর নিজ বাসভবনে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানান এবং তাঁর সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. শাহনুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
শুভেচ্ছা গ্রহণকালে এমপি এস এস জিন্নাহ কবির বলেন, মানিকগঞ্জের সার্বিক উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলার সমস্যা, সম্ভাবনা ও চলমান উন্নয়ন কার্যক্রম জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, জনপ্রতিনিধি ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে মানিকগঞ্জকে একটি আধুনিক ও সমৃদ্ধ জেলায় পরিণত করা সম্ভব হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির