“নরসিংদী-০৫ রায়পুরায় নবনির্বাচিত এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ”
প্রেস বিজ্ঞপ্তি
নরসিংদী-০৫ (রায়পুরা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম বকুল-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়পুরা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ। আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ সভায় পারস্পরিক শুভেচ্ছা ও সহযোগিতার বার্তা বিনিময় হয়।
সাক্ষাতে উপস্থিত ছিলেন রায়পুরা পশ্চিম শাখার আমীর মাওলানা আদিল ভূইয়া এবং রায়পুরা সদর শাখার আমীর মাওলানা জাহাঙ্গীর আলম। এছাড়াও উভয় শাখার থানা কর্মপরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ নবনির্বাচিত এমপি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন এবং তাঁর সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন।
সৌজন্য সাক্ষাৎকালে স্থানীয় উন্নয়ন, জনগণের কল্যাণ ও এলাকার সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং রায়পুরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করার আশ্বাস প্রদান করেন।
উপস্থিত নেতৃবৃন্দও এলাকার শান্তি, উন্নয়ন ও গণমানুষের কল্যাণে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাৎ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
Leave a Reply