“প্রথমবারের মতো নির্বাচিত এমপিদের নিয়ে নেত্রকোনায় জেলা প্রশাসনের উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত”
পলাশ পাল, জেলা প্রতিনিধি
নেত্রকোনা জেলা প্রশাসনের আয়োজনে আজ ২৮ফেব্রুয়ারি সকাল ১১ঘটিকায় নেত্রকোনা পাঁচটি সংসদীয় আসনের নির্বাচিত এমপিদের নিয়ে জেলা সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল (এমপি) মহোদয়, নেত্রকোনা-২ (সদর-বারহাট্রা) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক (এমপি), নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের মাননীয় সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী (এমপি)সহ অন্যান্য রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তাগণ। সভায় জেলার বিভিন্ন জনগণের কল্যাণে কার্যকর পরিকল্পনা প্রণয়ন ও সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এ সভা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে পারস্পরিক সহযোগিতা, জবাবদিহিতা ও আন্তরিকতার বিকল্প নেই এই প্রত্যয়ই উক্ত আলোচনা সভায় প্রতিফলিত হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামীর নেত্রকোণা অগ্রগতির এক অনন্য দৃষ্টান্তে পরিণত হবে এ প্রত্যাশা এবং সম্মিলিত অঙ্গীকার ব্যক্ত করে আনুষ্ঠানিক ভাবে সভার কাজ মুলতবি ঘোষণা করা হয়।
Leave a Reply