1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“জাবি অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধার বক্তব্যে উদ্বেগ প্রকাশ জাতীয় ছাত্রশক্তির”

  • আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৯৯ জন দেখেছেন

“জাবি অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধার বক্তব্যে উদ্বেগ প্রকাশ জাতীয় ছাত্রশক্তির”

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধার বিভিন্ন টকশো ও গণমাধ্যমে দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার (১৩ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন টকশো ও গণমাধ্যমে অধ্যাপক রেজওয়ানা করিম চৌধুরী গণহত্যায় অংশগ্রহণকারী হিসেবে অভিযুক্ত বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনার পক্ষে বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যে সংগঠনটি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের ইতিহাসে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগের সঙ্গে সম্পৃক্ত একটি রাজনৈতিক শক্তির পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া ভুক্তভোগীদের প্রতি অবমাননাকর এবং ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। সংগঠনের মতে, এ ধরনের বক্তব্য সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং অপরাধের বিচার ও জবাবদিহিতার দাবিকে দুর্বল করার অপচেষ্টা হিসেবে প্রতীয়মান হয়।

জাতীয় ছাত্রশক্তি আরও বলেছে, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ বা রাজনৈতিক সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তি ও শক্তির বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগ এবং বিচার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের প্রধান দায়িত্ব। বিচারহীনতার সংস্কৃতি বজায় রেখে অপরাধীদের পুনর্বাসনের আহ্বান জানানো একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করতে পারে বলেও তারা মন্তব্য করেছে।

সংগঠনটি জানায়, বাংলাদেশের ছাত্রসমাজ অতীতেও অন্যায়, অবিচার ও গণহত্যার রাজনীতির বিরুদ্ধে সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে। কোনো ধরনের রাজনৈতিক সুবিধাবাদী বক্তব্যের মাধ্যমে ইতিহাস বিকৃতি কিংবা অপরাধ আড়াল করার প্রচেষ্টা মেনে নেওয়া হবে না বলেও তারা উল্লেখ করেছে।

বিজ্ঞপ্তিতে অধ্যাপক রেজওয়ানা করিম চৌধুরীর কাছে তার বক্তব্য পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে দেওয়া বক্তব্যের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা প্রদান এবং জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছে সংগঠনটি।

এছাড়া দেশের সচেতন নাগরিক, বুদ্ধিজীবী ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে সংগঠনটি বলেছে, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর বিষয় নিয়ে দায়িত্বশীল ও নৈতিক অবস্থান গ্রহণ করা জরুরি।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন নাদিয়া রহমান অন্বেষা, সাধারণ সম্পাদক, জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির