“কথা নয় কাজে বিশ্বাসী ছাপড়হাটী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এফ আই জাহাঙ্গীর মন্ডল”
ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৯নং ছাপড়হাটী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এফ আই জাহাঙ্গীর মন্ডল। তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে এলাকায় সুপরিচিত।
তিনি বলেন,আমি কথা নয়, কাজে বিশ্বাসী। এলাকার উন্নয়ন ও মানুষের সেবাই আমার মূল লক্ষ্য।দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করে আসছেন এবং ভবিষ্যতেও জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
এফ আই জাহাঙ্গীর মন্ডল আরও বলেন, স্থানীয় উন্নয়নকে এগিয়ে নিতে তিনি পরিকল্পিতভাবে কাজ করবেন। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ইতোমধ্যে বিভিন্ন হাট-বাজার, মসজিদসহ জনসমাগমস্থলে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও প্রচারণা চালাচ্ছেন।
তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করে বলেন, জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেলে একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে চান তিনি। সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রেখে এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি সকলের সমর্থন ও ভালোবাসা প্রত্যাশা করে আগামী নির্বাচনে সফলতার জন্য সকলের দোয়া কামনা করেছেন।
Leave a Reply