“নরসিংদী জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন মাহফুজ মুন্সী”
আমিনুল ইসলাম জনি,মনোহরদী,নরসিংদী।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আওতাধীন নরসিংদী ছাত্রদলের কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হলেন নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চরআহম্মদপুর গ্রামের কৃতি সন্তান মো: মাহফুজ মুন্সী।সম্প্রতি বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব ও সাধারন সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত দলীয় এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য যে, মনোহরদী উপজেলার চরআহম্মদপুর গ্রামের বাসিন্দা মো: মাহফুজ দীর্ঘ সময় ধরে মনোহরদীতে ছাত্র রাজনীতির সাথে জড়িত রয়েছেন। তিনি নরসিংদীর রাজপথে বিগত সময়ে আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা রেখেছেন।
দলের দূর্দিনে রাজপথে আন্দোলন সংগ্রাম করায় পুরষ্কার স্বরূপ তাঁকে নরসিংদী জেলা ছাত্রদলের কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
এদিকে মাহফুজ মুন্সী নরসিংদী জেলা ছাত্রদলের কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসী।
স্থানীয়দের প্রত্যাশা, মোঃ মাহফুজ তার মেধা, পরিশ্রম ও দৃঢ় নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করে তুলবেন এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
Leave a Reply