1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“নরসিংদী জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন সাইফুল ইসলাম সুমন”

  • আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩৯০ জন দেখেছেন

“নরসিংদী জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন সাইফুল ইসলাম সুমন”
আমিনুল ইসলাম জনি,মনোহরদী,নরসিংদী।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আওতাধীন নরসিংদী ছাত্রদলের কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হলেন নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের অর্জুনচর গ্রামের কৃতি সন্তান মো: সাইফুল ইসলাম সুমন।

সম্প্রতি বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব ও সাধারন সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত দলীয় এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য যে, মনোহরদী উপজেলার অর্জুনচর গ্রামের বাসিন্দা মো: সাইফুল ইসলাম সুমন দীর্ঘ সময় ধরে মনোহরদীতে ছাত্র রাজনীতির সাথে জড়িত রয়েছেন। তিনি নরসিংদীর রাজপথে বিগত সময়ে আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা রেখেছেন।

দলের দূর্দিনে রাজপথে আন্দোলন সংগ্রাম করায় পুরষ্কার স্বরূপ তাঁকে নরসিংদী জেলা ছাত্রদলের কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
সাইফুল ইসলাম সুমন নরসিংদী জেলা ছাত্রদলের কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসী।
স্থানীয়দের প্রত্যাশা, মোঃ সুমন তার মেধা, পরিশ্রম ও দৃঢ় নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করে তুলবেন এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির