“হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক নির্বাচিত হলেন মানছুর রহমান নাইম”
আমিনুল ইসলাম জনি,ষ্টাফ রিপোর্টার।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আওতাধীন হবিগঞ্জ জেলা ছাত্রদলের কমিটিতে সহ-প্রচার সম্পাদক পদে নির্বাচিত হলেন হবিগঞ্জ জেলার সদর উপজেলার পশ্চিম ভাদৈ গ্রামের কৃতি সন্তান মো: মানসুর রহমান নাইম।
সম্প্রতি বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব ও সাধারন সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত দলীয় এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য যে, পশ্চিম ভাদৈ গ্রামের বাসিন্দা মো: মানছুর রহমান নাইম দীর্ঘ সময় ধরে হবিগঞ্জে ছাত্র রাজনীতির সাথে জড়িত রয়েছেন। তিনি নরসিংদীর রাজপথে বিগত সময়ে আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা রেখেছেন।
দলের দূর্দিনে রাজপথে আন্দোলন সংগ্রাম করায় পুরষ্কার স্বরূপ তাঁকে হবিগঞ্জ জেলা ছাত্রদলের কমিটিতে সহ-প্রচার সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
মানছুর রহমান নাইম হবিগঞ্জ জেলা ছাত্রদলের কমিটিতে সহ-প্রচার সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসী।
স্থানীয়দের প্রত্যাশা,মানছুর তার মেধা, পরিশ্রম ও দৃঢ় নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করে তুলবেন এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
Leave a Reply