1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“পরীক্ষিত ও ত্যাগী ছাত্রনেতা:মিজানুর রহমান (বেলাল) নাগেশ্বরী উপজেলা ছাত্রদলের সাধারণ-সম্পাদক প্রার্থী”

  • আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৪৬ জন দেখেছেন

“পরীক্ষিত ও ত্যাগী ছাত্রনেতা:মিজানুর রহমান (বেলাল) নাগেশ্বরী উপজেলা ছাত্রদলের সাধারণ-সম্পাদক প্রার্থী”

আব্দুল কাদের সিদ্দিকী (মেহেদী),উপজেলা প্রতিনিধি

নাগেশ্বরী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে আমার মূল প্রতিশ্রুতি হলো সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করা, মেধাভিত্তিক নেতৃত্ব তৈরি করা এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে আপসহীন ভূমিকা পালন করা। শিক্ষা, ঐক্য, প্রগতি -এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে আমার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনাগুলো নিচে তুলে ধরা হলো:

১. তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালীকরণ প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ত্যাগী, পরীক্ষিত ও যোগ্য ছাত্রদের সমন্বয়ে পকেটমুক্ত কমিটি গঠন করা নাগেশ্বরী উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করা।নিয়মিত কর্মীসভা ও আলোচনা সভার মাধ্যমে নেতাকর্মীদের মাঝে আদর্শিক বন্ধন সুদৃঢ় করা।

২. শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের অধিকার সুরক্ষা নাগেশ্বরী উপজেলার কলেজ ও স্কুলগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাজ করা।সাধারণ শিক্ষার্থীদের যেকোনো হয়রানি, নির্যাতন ও অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকা এবং তাদের আইনি ও নৈতিক সহায়তা প্রদান করা।মেধার মূল্যায়ন নিশ্চিত করা এবং ক্যাম্পাসে যেকোনো ধরনের বৈষম্যের অবসান ঘটানো।

৩. আদর্শিক ও আধুনিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা পেশিশক্তি ও চাঁদাবাজমুক্ত রাজনীতি প্রতিষ্ঠা করে ছাত্রদলকে একটি আধুনিক, গণতান্ত্রিক ও শিক্ষাবান্ধব সংগঠনে রূপ দেওয়া।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী দলকে এগিয়ে নেওয়া।

৪. সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এলাকার যেকোনো দুর্যোগ ও সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা, রক্তদান কর্মসূচি ও বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে ছাত্রদলকে সম্পৃক্ত করা। আমাকে নাগেশ্বরী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করলে আমি পদ ও ক্ষমতার চেয়ে ছাত্রদলের আদর্শকে বড় করে দেখব এবং সংগঠনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমার সার্বিক সহযোগিতা, সর্বোচ্চ শ্রম ও মেধা নিয়োজিত করব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির