1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা শুক্রবার জবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে দান, শীল ও প্রার্থনায় মুখর দুই অরণ্য কুটির; খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব উদযাপন মৌলভীবাজার ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিসে সকল জেলা উপজেলা, ও বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত” লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন” ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন” জাবির তাজউদ্দীন আহমদ হলে ১১টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, আরও তিন তলায় বসানোর পরিকল্পনা। পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন” সবুজ বাংলাদেশের স্বপ্নে রংপুরে ৬০ শিক্ষার্থীকে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • আপডেট : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৮ জন দেখেছেন

মো. আরিফুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার: গত ০৭-০৯-২০২৪ ইং প্রথম আলো পত্রিকা “আগে সাহস পাইনি, এখন তৎপর দুদক” এবং ৮ সেপ্টেম্বর দৈনিক যুগান্তর পত্রিকার শীর্ষ সংবাদ “লোক দেখানো কাজ করছে দুদক” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।

সংবাদটির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন নরসিংদী জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল।

সংবাদটিতে আমাকে জড়িয়ে যে তথ্য প্রকাশিত হয়েছে, সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক।

সংবাদে উল্লেখিত আওয়ামী লীগ মন্ত্রী-এমপিদের নামের সাথে আমার নাম জড়িয়ে যে  সংবাদ প্রকাশ করা হয়েছে তার কোন অস্তিত্ব নেই। মূলত একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচণায় এ মিথ্যা সংবাদের অবতারণা করা হয়েছে শুধু আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি আমার ক্ষতি করার জন্য।

বিগত ১/১১ এর সরকারের সময় আমার নামে এই ধরনের মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছিল।যা ২০০৭ সালে দুর্নীতি দমন কমিশন আমার বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পেয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে।

এই তথ্য সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া। কোন ধরনের সুস্পষ্ট তথ্য এবং বক্তব্য ছাড়া এই ধরনের মিথ্যা, বানোয়াট ও মনগড়া নিউজ প্রকাশ করা থেকে বিরত থাকার অনুরোধ করছি।

নিবেদক
বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল
আহ্বায়ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল,মনোহরদী উপজেলা শাখা।

সাবেক সংসদ সদস্য, নরসিংদী -৪

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির