1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“এন আইডি করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার”

  • আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৪৪ জন দেখেছেন

“এন আইডি করে দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার”

প্রতিনিধি,যশোর।

যশোরে এইচএসসি দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) রাত ৯টার টার দিকে ওই ছাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে রাব্বিকে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে ধর্ষণ মামলা রেকর্ড করা হয়।

রাব্বি চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের সেলিম রেজার ছেলে। ভুক্তভোগী ও অভিযুক্ত পরস্পর মামাতো-ফুফাতো ভাই-বোন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থী জাতীয় পরিচয়পত্র করার জন্য আরাফাত হোসেন রাব্বির শরণাপন্ন হন। শনিবার সরকারি ছুটির দিনে উপজেলা নির্বাচন অফিস বন্ধ থাকার পরও রাব্বি সকাল ৯টার দিকে তাকে চৌগাছা শহরে নিয়ে যান। পরে তিনি ভুক্তভোগীকে মিথ্যা অজুহাত দিয়ে তার পূর্ব পরিচিত চৌগাছা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নিরিবিলিপাড়ার বাসিন্দা জাহানারা বেগমের বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করেন। এতে মেয়েটি অসুস্থ হয়ে পড়েন। পরে একটু সুস্থবোধ করলে তিনি সেখান থেকে নিজের বাড়িতে চলে যান এবং পুরো ঘটনা তার মা-বাবাকে জানান।

এরপর মা ও মেয়ে সন্ধ্যায় চৌগাছা থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তারসহ পুলিশ সদস্যরা অভিযুক্ত আরাফাত হোসেন রাব্বিকে গ্রেফতার করেন।

চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার লিখিত এজাহার দিয়েছে। আরাফাত হোসেন রাব্বিকে গ্রেফতার করা হয়েছে। তাকে রোববার আদালতে পাঠানো হবে। এছাড়া, মামলার অন্যান্য আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির