1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

সরিষার মধ্যেই ভূত: আখাউড়ায় রেলের সম্পদ চুরি করতে গিয়ে হাতেনাতে আটক পিডব্লিউ কর্মচারী”

  • আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৩২ জন দেখেছেন

সরিষার মধ্যেই ভূত: আখাউড়ায় রেলের সম্পদ চুরি করতে গিয়ে হাতেনাতে আটক পিডব্লিউ কর্মচারী”
নিজস্ব প্রতিনিধি:
​রক্ষক যখন নিজেই ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হন, তখন আর নিরাপত্তার কোনো আশা থাকে না। এমনই এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হলো আখাউড়া রেলওয়ে এলাকা। রেলের মূল্যবান সম্পদ পাহারা দেওয়ার দায়িত্বে থাকা এক কর্মচারী নিজেই রেলের মালামাল চুরি করে বিক্রির সময় গ্রেপ্তার হয়েছেন।
​ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, রেলওয়ের পথ বিভাগের (পিডব্লিউ) ওয়েম্যান মো. হুমায়ুন কবির রেলওয়ের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ স্থানীয় একটি ভাঙারির দোকানে বিক্রি করার সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সতর্ক দৃষ্টিতে ধরা পড়েন, মো. হুমায়ুন কবির , ওয়েম্যান, রেলওয়ে পথ বিভাগ (পিডব্লিউ) কে আটক করেন, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), আখাউড়া।
​আটকের সময় তার কাছ থেকে প্রায় ১৯ কেজি ৫০০ গ্রাম ওজনের রেলওয়ের মূল্যবান লোহার যন্ত্রাংশ ও সরঞ্জাম জব্দ করা হয়।
​রেলের এই সম্পদগুলো গোপনে স্থানীয় একটি ভাঙারির দোকানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে গেলে আরএনবি সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন।
​রেলওয়ের মতো একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিজস্ব কর্মচারী, যার ওপর সম্পদ রক্ষার দায়িত্ব ন্যস্ত, তার এমন কর্মকাণ্ডে সংশ্লিষ্ট মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ ও অন্যান্য কর্মচারীদের মাঝেও বিষয়টি নিয়ে ক্ষোভ বিরাজ করছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, যারা পাহারার দায়িত্বে আছেন, তারাই যদি এমন অপকর্মে লিপ্ত হন, তবে রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা কোথায়?
​রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সূত্রে জানা গেছে, আটক হুমায়ুন কবিরের বিরুদ্ধে রেলওয়ের নিজস্ব আইনে ও সরকারি সম্পদ চুরির দায়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। এছাড়া, এই চুরির ঘটনার সাথে আরও কোনো কর্মচারী বা কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে ব্যাপক তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
​রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এমন ‘সরিষার ভূত’ তাড়াতে প্রশাসনের আরও কঠোর নজরদারি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
বি:দ্র: শুধু আখাউড়া নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটি স্টেশনে এমন বহু হুমায়ন রেলওয়ে কে লুটে পুটে খাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির